গাজায় মানবিক সহায়তা প্রদানের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৪৮ সালের কনভেনশনে গণহত্যাকে ‘একটি জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার…
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩৭ দশমিক ৪৬ মেট্রিকটন ইলিশ রপ্তানি করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে সাতটি ট্রাকে করে প্রথম চালান ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ…
সাত বছর পর গণ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন। বহুল প্রতীক্ষিত এ নির্বাচনকে ঘিরে শিক্ষার্থী ও ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রার্থীদের সরব উপস্থিতি, সমর্থকদের উচ্ছ্বাস এবং ভোটারদের কৌতূহলে ৩২ একরের এই ক্যাম্পাসে নেমে এসেছে এক ভিন্ন আমেজ। দীর্ঘদিন পর শিক্ষার্থীদের সরব অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় ফিরে পেয়েছে হারানো প্রাণচাঞ্চল্য। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, গত ২৬ থেকে ২৮ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হয়। এরপর দুইদিনে সম্পন্ন হয় প্রাথমিক যাচাই-বাছাই। চলতি মাসের ৮ তারিখে প্রকাশিত হয় প্রাথমিক প্রার্থী তালিকা। আপিল গ্রহণ ও শুনানির পর গত ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৪,৪৬২ জন। নির্বাচনে অংশ নিচ্ছেন মোট ৬৩ জন প্রার্থী। নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। কারও রিপোর্ট পজিটিভ হলে বাতিল হবে তার প্রার্থিতা। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৫ সেপ্টেম্বর। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রচারণার তীব্রতা। প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত ক্যাম্পাসের ক্লাসরুম, করিডোর, বিভাগ ও বাদামতলায় ছুটে চলেছেন শিক্ষার্থীদের সমর্থন আদায়ে। লিফলেট বিতরণ, সরাসরি মতবিনিময় এবং ভোটারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ এখন তাদের প্রধান কাজ। এবারের প্রচারণায় চোখে পড়ছে ব্যতিক্রমী ও সৃজনশীল নানা প্রচারপদ্ধতি। কোনো প্রার্থী লিফলেট তৈরি করেছেন টাকার আদলে, যাতে লেখা চাহিবামাত্র ভোট দিতে বাধ্য থাকিবেন। ওই 'টাকার' ঠিকানা ‘গকসু ভোটব্যাংক’, ব্যালট নম্বরই সেখানে মুদ্রিত টাকার পরিমাণ। কেউ আবার শুকনো গাছের পাতায় হাতে লেখা লিফলেট বিলি করেছেন। কারও লিফলেটে রঙের বাহার ও ব্যালট নম্বরের শৈল্পিক উপস্থাপন নজর কেড়েছে। সবচেয়ে অভিনব উদ্ভাবন হিসেবে দেখা গেছে গরুর গাড়ির আদলে তৈরি একটি লিফলেট, যেখানে থাকা কিউআর কোড স্ক্যান করলেই পাওয়া যাচ্ছে প্রার্থীর ইশতেহার। শিক্ষার্থীরা বলছেন, এসব লিফলেট শুধু নজরকাড়া নয়, বরং বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে সৃজনশীলতার নতুন মাত্রা যোগ করেছে। পরিবেশ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা লিফলেট প্রচারণার ফলে ক্যাম্পাস নোংরা হয়ে যাওয়ার শঙ্কা থাকলেও কিছু প্রার্থী ও তাদের টিম তা ঠেকাতে নিয়েছেন উদ্যোগ। যত্রতত্র লিফলেট না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলার জন্য স্থাপন করা হয়েছে বিশেষ সংগ্রহ বক্স। সাধারণ শিক্ষার্থীরাও এমন সচেতনতামূলক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, প্রার্থীরা শুধু প্রচারণা চালাচ্ছেন না, বরং দায়িত্বশীল নেতৃত্বেরও প্রতিচ্ছবি দেখাচ্ছেন। নির্বাচনকে ঘিরে এখন ক্যাম্পাসের প্রতিটি কোণে চলছে চুলচেরা বিশ্লেষণ ও আলোচনা। ক্লাসরুম, করিডোর, লাইব্রেরি, লাঞ্চ ব্রেক বা চায়ের আড্ডা সবখানেই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে হবেন এবার গকসুর নতুন নেতৃত্ব
আজ ১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকাল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ইউরোপিয়ান পার্লামেন্ট-এর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সাথে ঢাকাস্থ…
নিজস্ব প্রতিবেদক:ভারতের নাগরিক হয়েও পাবনা সদর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হওয়ার অভিযোগ উঠেছে। এছাড়াও জালিয়াতি করে শ্বশুরের নামে লিজ নেয়া সরকারি সম্পত্তি দখলেরও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অভিযুক্ত…
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিন পরিচ্ছন্নতাকর্মীর জীবনযাত্রা যেন অন্য গল্প বলে। মাসিক বেতন ১৭ হাজার টাকার চাকরি, অথচ তাদের সম্পদ, আয়-উপার্জন আর জীবনযাপন ঢাকায় বড় ব্যবসায়ী কিংবা উচ্চপদস্থ কর্মকর্তাদেরও ছাড়িয়ে…
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কমলাপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে গিয়ে ধরা পড়েছেন বিল্লাল হোসেন নামের এক জামায়াত নেতা। বিষয়টি এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। বিল্লাল হোসেন কালীগঞ্জ উপজেলার…
মালয়েশিয়ার সাবাহ অঙ্গরাজ্যে ভয়াবহ ঝড় ও প্রবল বৃষ্টিপাতের পর ভূমিধসে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৭ জন শিশু রয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ডেইলি জং সূত্রে চীনা গণমাধ্যমের খবরে…
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শর্ত সাপেক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।…
১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে তাঁর বসুন্ধরাস্থ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মান্যবর চায়না রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁর…