সোমবার , ৮ জুন ২০২৬ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

৭২ ঘণ্টা পর মশানগাঁও সীমান্তে সংকটের অবসান, শূন্যরেখা থেকে ১১ জনকে নিয়ে গেল বিএসএফ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুন ৮, ২০২৬ ৭:০৩ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধি
হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশানগাঁও সীমান্তে কয়েকদিন ধরে চলমান মানবিক সংকটের অবসান হয়েছে। শূন্যরেখায় অবস্থানরত অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ ১১ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (৮ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান।

বিজিবি সূত্র জানায়, রোববার দিবাগত রাতের কোনো এক সময়ে বিএসএফ সীমান্তের শূন্যরেখায় থাকা ১১ জনকে নিজেদের ভূখণ্ডে নিয়ে যায়। তাদের মধ্যে তিনজন পুরুষ, চারজন নারী এবং চারজন শিশু ছিল। ফলে বর্তমানে সীমান্তের ওই এলাকায় আর কোনো ব্যক্তি অবস্থান করছেন না।

এর আগে শুক্রবার গভীর রাতে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের একটি চেষ্টা প্রতিহত করা হয়। পরে সংশ্লিষ্ট ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখায় অবস্থান নিতে বাধ্য হন। দীর্ঘ সময় ধরে সেখানে অবস্থান করায় বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দেয়।

স্থানীয় বাসিন্দারা জানান, খোলা আকাশের নিচে দিন-রাত কাটাতে হওয়ায় তাদের দুর্ভোগ ক্রমেই বাড়ছিল। অন্তঃসত্ত্বা এক নারীসহ কয়েকজন শিশুর উপস্থিতি পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তোলে।

এদিকে, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি টহল ও নজরদারি বাড়িয়েছে। বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো ধরনের অনুপ্রবেশ বা পুশইনের ঘটনা ঠেকাতে সীমান্তজুড়ে সতর্কতা অব্যাহত রয়েছে। বর্তমানে মশানগাঁও সীমান্তে পরিস্থিতি শান্ত এবং নিয়ন্ত্রণে রয়েছে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরে এক সাংবাদিককে জবাই করে হত্যা; বিএমএসএফের উদ্বেগ

দৌলতপুরে মেধাবীদের মিলনমেলা, ‘অধ্যক্ষ এডভোকেট আমিরুল ইসলাম মেধাবৃত্তি–২০২৫’ অনুষ্ঠিত

আমীরে জামায়াতের সঙ্গে অস্ট্রেলিয়ান মান্যবর হাইকমিশনার মিস. সুসান রাইল এর সৌজন্য সাক্ষাৎ

ডাকসুতে শিবিরের জয় শুভেচ্ছা জানালেন পাকিস্তান জামাত ইসলামি

ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত

শ্যামনগরে সরস্বতি প্রতিমা তৈরী শিল্পিরা শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন

উখিয়ায় অস্ত্র কার্তুজ ইয়াবাসহ গ্রেপ্তার ৪

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা জুন-২০২৫ এর ৩য় দিনের ইভেন্ট অনুষ্ঠিত

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কোরআন অবমাননায় ছাত্র জমিয়তের তীব্র নিন্দা

খুলনায় দৌলতপুরে বিএনপি নেতার বাসভবনে তিন রাউন্ড গুলি