বুধবার , ২০ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অর্জন করলেন বাংলাদেশের বাশীর আরাফাত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২০, ২০২৫ ৫:৫২ অপরাহ্ণ

মিশরের ঐতিহ্যবাহী ও দেড় হাজার বছরের প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অসাধারণ সাফল্য দেখিয়েছেন বাংলাদেশের এক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের থিওলজি অনুষদের হাদিস বিভাগ থেকে অনার্স সম্পন্ন করে প্রায় ৫০টিরও বেশি দেশের শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন চট্টগ্রামের বাশীর আরাফাত।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পশ্চিম দেওয়ান নগর গ্রামের সন্তান বাশীর আরাফাত। হাটহাজারী দারুল উলুম মুইনুল ইসলাম মাদ্রাসা (হাটহাজারী বড় মাদ্রাসা) থেকে দাওরায়ে হাদিস শেষ করার পর ২০২১ সালে উচ্চশিক্ষার জন্য মিশরে পাড়ি জমান তিনি।

গত ২৯ জুলাই প্রকাশিত ফলাফলে তার এই কৃতিত্ব প্রকাশ পায়। প্রতিক্রিয়ায় বাশীর আরাফাত বলেন, “আল্লাহর অশেষ রহমত, শিক্ষকদের পরিশ্রম আর সবার দোয়ায় আমি ভালো ফল করতে পেরেছি। ইনশাআল্লাহ এখান থেকেই পিএইচডি করার ইচ্ছে রয়েছে।”

দেড় সহস্রাব্দ প্রাচীন আল-আজহার বিশ্ববিদ্যালয় ইসলামী জ্ঞানচর্চার বিশ্বমানের কেন্দ্র হিসেবে খ্যাত। এখান থেকে যুগে যুগে অসংখ্য পণ্ডিত, আলেম ও গবেষক ইসলামের জ্ঞান ও আলো ছড়িয়ে দিয়েছেন বিশ্বজুড়ে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের বাশীর আরাফাতের এই অর্জন দেশে-বিদেশে নতুন গৌরব যোগ করল।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

দেশের বাজারে স্বর্ণের দামে বড় হ্রাস হয়েছে।

কার্বন নিঃসরণ কমাতে চীনের যুগান্তকারী অঙ্গীকার

সংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই

৬ জানুয়ারিতেই জকসু নির্বাচন হবে: জবি শিক্ষক সমিতি

নতুন কর্মসূচি ঘোষণা করলো এনসিপি

‎দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে আসছে নতুন গতি: চালু হচ্ছে নতুন ট্রেন

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী লড়াই ঘোষণা রুমিন ফারহানার   

দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী,আত্মহত্যার চেষ্টা শ্রমিক দল ও সেচ্ছাসেবকদলের ৪ জন গ্রেপ্তার

আমাদের তিনটি মৌলিক অঙ্গীকার হলো- শিক্ষা সংস্কার, দুর্নীতি দমন এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠন- ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরে জুমার খুতবায় বিএনপি নেতাদের বাধা, ভিডিও ভাইরাল