সোমবার , ১৩ অক্টোবর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৩, ২০২৫ ৯:০৪ পূর্বাহ্ণ

২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশ করা হবে। বিষয়টি দুপুরে নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির আহ্বায়ক ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

তিনি জানান, ফলাফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়া গেছে। সংশ্লিষ্ট একটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পরীক্ষার্থীরা www.educationboardresults.gov.bd  ওয়েবসাইটে “Result” কর্ণারে ক্লিক করে তাদের শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবেন।

ফলাফল ডাউনলোডের জন্য শিক্ষাবোর্ডগুলোর নিজস্ব “Result” কর্ণারেও EIIN এন্ট্রি করেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফলাফল শিট পাওয়া যাবে। পাশাপাশি, নির্ধারিত SMS শর্ট কোড 16222 ব্যবহার করেও ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীগণ।

তবে সংবাদে বলা হয়েছে, শিক্ষাবোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা কার্যালয় থেকে সরাসরি ফলাফল প্রদান করা হবে না। যারা ফলাফলে সন্তুষ্ট নন, তাদের জন্য পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়া চালু থাকবে। ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত অনলাইন আবেদন নেওয়া হবে পুনঃনিরীক্ষণের জন্য। আবেদন পদ্ধতির বিস্তারিত শিক্ষাবোর্ডের ওয়েবসাইট ও সংবাদপত্র বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা ২৬ জুন শুরু হয়ে ১৯ আগস্ট শেষ হয়। কিছু বিষয়ে পরীক্ষা স্থগিত থাকায় নির্ধারিত সময় থেকে কিছুটা বিলম্ব ঘটে। নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হয়।

এইবারের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২,৫১,১১১ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিলেন; তাদের মধ্যে ৫,১৮,১৫ জন ছাত্র ও ৬,৩৩,৯৬ জন ছাত্রী। সারাদেশে ২,৭৯৭টি কেন্দ্র থেকে পরীক্ষা সংগৃহীত হয়। তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেননি। ফলে প্রায় সওয়া ১২ লাখ শিক্ষার্থী ফলাফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

ভারতীয় জুয়া ‘তীর শিলং’ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা জেলা প্রশাসক সারওয়ারের

ওয়াজের মাঠে পিআর পদ্ধতির আলোচনা মেনে নেওয়া হবে না: মুফতি গিয়াস উদ্দিন তাহেরী

টাঙ্গাইলে নূরানী স্কলারশিপ–২০২৫ এর ফলাফল হস্তান্তর

প্রেমিকার বিয়ের খবর শুনে আত্মহত্যা করেছে এক যুবক

ঢাকা আন্তঃজেলা চোর সর্দার মিঠু গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ

‎সুন্দরবনে ২০২৫ সালে অস্ত্র সহ ৪৯ দস্যুদের আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন

ভারতের হিমাচলে তীব্র বৃষ্টির কারণে সড়ক দুর্ঘটনায় ৩০ জনের মৃত্যু।

লালমনিরহাট জেলা সুযোগ্য পুলিশ সুপার মহোদয় কর্তৃক হাতিবান্ধা থানা বার্ষিক পরিদর্শন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা খাজা সলিমুল্লাহ খবর জিয়ারত করলেন সাদিক কায়েম

‘বায়োইনফরম্যাটিক্স’-এর উপর ইবিতে ৪ দিনব্যাপী গবেষণা কর্মশালা