বৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৮, ২০২৫ ৭:০৪ পূর্বাহ্ণ

মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত অনুষ্ঠান ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে আওয়ামী লীগের একাধিক নেতাও রয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার ইউনিটিতে (ডিআরইউ) এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার(ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের শাহবাগ থানায় নেয়া হবে।

ঘটনাস্থলে উপস্থিত থাকা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ জানান, পরিস্থিতি সামাল দিতে তাদের থানায় নেয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন।

এর আগে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের।

বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন, ‘আমি একজন অংশগ্রহণকারী। দল-মতের সব মুক্তিযোদ্ধাদের ডাকা হয়েছে, এসেছি। আমরা প্রোগ্রাম শুরু করেছিলাম। লতিফ সিদ্দিকী সাহেব এসেছেন, কামাল হোসেন সাহেব আসেননি। ২০-২৫ জন ছেলে এসে হট্টগোল করে, আমাদের ঘিরে ফেলে, তবে কারো গায়ে হাত দেয়নি।’

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

আসন তুলনায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী প্রায় ১০ গুণ

বিএনপি নেতাদের সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠক

ওসমান হাদির সুস্থতা কামনায় ইবিতে দোয়া-মোনাজাত

শ্যামনগরে ৪৫ পেশাজীবী সংগঠনের সাথে সরকারি অধিদপ্তরের মতবিনিময় সভা

চিংড়ি চাষ আধুনিকীকরণ ও সময়োপযোগী করে গড়ে তোলার জন্য সব ধরনের সহযোগিতা করা হবে’

ঠাকুরগাঁওয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ দুই পরীক্ষার্থী আটক

বন্যপ্রাণীর নিরাপদ আশ্রয়ের জন্য সুন্দরবনে তৈরি করা হয়েছে সাত টাইগার টিলা

হাদী হত্যার প্রতিবাদে আকবরশাহ থানা জামায়াতের বিক্ষোভ মিছিল চট্টগ্রাম

সেহরির আগে স্বপ্নদোষ হলে করণীয় ও ইসলামের বিধান 

সেহরির আগে স্বপ্নদোষ হলে করণীয় ও ইসলামের বিধান 

চাদা না পেয়ে স্বামী বেধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করলো ছাত্রদল