মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

হাইওয়েতে ১০৪৩ ডাকাত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৮:০০ পূর্বাহ্ণ

দেশের মহাসড়কগুলো নিয়ন্ত্রণ করছে এক হাজার ৪৩ জনের ডাকাতদল। এরা তিনটি গ্রুপে বিভক্ত। তবে এরা সমন্বয় করে ডাকাতির কাজ করে। মহাসড়কের নির্জন এলাকাগুলোয় ঘটছে দুর্ধর্ষ ডাকাতি। যানবাহনের যাত্রীদের অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব কেড়ে নিচ্ছে এই ডাকাতচক্র।

এ কর্মকাণ্ডে যারা বাধা হয়ে দাঁড়ান, তাদের খুন করতেও দ্বিধা করছে না দুর্বৃত্তরা। শুধু তা-ই নয়, মহাসড়কে বাসের মধ্যে নারীদের ধর্ষণের ঘটনায়ও জড়িত এসব চক্র। তাদের চিহ্নিত করতে দেশব্যাপী হাইওয়ে পুলিশ ডাকাতদের একটি ডেটাবেস তৈরি করেছে।

পুলিশের ডেটাবেসে ডাকাতচক্রের সদস্যদের নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, আগের পেশা, ডাকাতির মামলার সংখ্যা, পুলিশের হাতে এর আগে গ্রেপ্তার হয়েছিল কি না এবং কোন ডাকাতদলের সদস্যÑএর বিস্তারিত উল্লেখ আছে।

হাইওয়ে পুলিশ জানায়, সারা দেশে বিচ্ছিন্নভাবে ডাকাতির ঘটনা ঘটলেও মহাসড়কে ডাকাতদলের মাস্টার মাইন্ড বড় তিনটি গ্রুপ। এ গ্রুপের সদস্যরা খুব ধূর্ত প্রকৃতির। তাদের দেখলে বোঝার কোনো উপাই নেই, তারা ডাকাতদলের সদস্য।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

রাসুলুল্লাহ (সাঃ) জীবনাদর্শ সারাবছর পালন করার আহবান জামাত ইসলামীর

শৈত্যপ্রবাহে জনজীবন স্থবির, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

ভারতের সঙ্গে সম্পর্কে বিএনপির নীতি কী হবে, প্রশ্নে যা বললেন তারেক রহমান

শীতবস্ত্রের দোকানে ক্রেতাদের ভিড়যশোরে পৌষের শীতে কাঁপছে মানুষ

শহীদ হাদী ও কবি নজরুল ইসলামের কবর জিয়ারতে জকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা

যশোরের শার্শা ও বেনাপোলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত

রাজশাহীতে আওয়ামী লীগের ভাঙা অফিসে আবারও ভাংচুর

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন দিতে হবে এবং ৫ দফা দাবী মানতে হবে

নড়াইলে সাহিত্য আলোচনা আবৃত্তি ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পাবনায় বিএনপি-জামায়াতের সং ঘ র্ষ, অ স্ত্র ধা রী শহীদ বুলবুল কলেজের ছাত্রদলের পাঠাগার সম্পাদক