শুক্রবার , ১০ অক্টোবর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

পানচাষিদের ন্যায্যমূল্যের আশ্বাস জেলা বিএনপি সাধারণ সম্পাদকের

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১০, ২০২৫ ৯:৩০ পূর্বাহ্ণ

গার্ডিয়ান বাংলা: হাদিসুর রহমান

আজ শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) সকাল ৭টায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা পানের হাটে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

গণসংযোগ চলাকালে পানের হাটের চাষিরা জানান, তারা তাদের উৎপাদিত পানের ন্যায্যমূল্য পাচ্ছেন না। বাজারে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, পরিবহন খরচ বৃদ্ধি এবং বাজার ব্যবস্থার দুর্বলতার কারণে তারা ক্ষতির মুখে পড়ছেন।

পানচাষিদের অভিযোগ শুনে শরীফুজ্জামান শরীফ বলেন,

“বিএনপির ৩১ দফা কর্মসূচিতে কৃষকদের অধিকার ও ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে কৃষকদের ভাগ্যোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। আমি আপনাদের কথা দিচ্ছি, বিএনপি সরকার গঠনের পর পানের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে।”

গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে শরীফুজ্জামান শরীফের সঙ্গে হাটে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

বিএনপিকে ধন্যবাদ জানিয়ে যে আহ্বান পিনাকীর

বিএনপি নেতা ফজলুর রহমান কে বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়ার জন্য কারণ দর্শানোর নোটিশ দিয়েছে

নির্বাচন কাজে জড়িতরা এবার ভোট দিতে পারবেন: সিইসি

দৌলতপুরে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে কৃষি বিভাগের কঠোর তৎপরতা অবৈধ পাচার রোধে জব্দ ৪০ বস্তা ইউরিয়া।

হত্যাচেষ্টা মামলায় ঢাকসুর ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার

প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।

ঠাকুরগাঁও-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা, নেতাকর্মীদের সমাবেশের আহ্বান

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের অভিযানে ০১টি চোরাই মিনি ট্রাক উদ্ধার এবং সংঘবদ্ধ চোর চক্রের ০৪ সদস্য গ্রেফতার।

ডুয়েট ও তুরস্কের সেলজুক বিশ্ববিদ্যালয়-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

নারী ফুটবলারদের নিয়ে নিজের অভিব্যক্ত প্রকাশ করলেন বাটলার