বুধবার , ১৫ অক্টোবর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

ইবি শিক্ষার্থীদের কুষ্টিয়া-খুলনা মহাসড়ক ব্লকেড কর্মসূচি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৫, ২০২৫ ১২:০১ অপরাহ্ণ

ইবি প্রতিনিধি

কুষ্টিয়া-খুলনা মহাসড়কের জরাজীর্ণ অংশ দ্রুত সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

বুধবার (১৫ অক্টোবর) দুপুর ৩টা থেকে শুরু হওয়া এ অবরোধ দেড় ঘণ্টা স্থায়ী হয়। পরে জেলা প্রশাসকের আশ্বাসে শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করেন।

অবরোধের ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা বলেন, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের অবস্থা এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন হাজারো শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে এ সড়কে চলাচল করে। এর আগেও প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠক হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থী গোলাম রাব্বানী বলেন, “আমরা শুধু আশ্বাস নয়, বাস্তব কাজ দেখতে চাই। দীর্ঘদিন ধরে এই সড়ক সংস্কারের কথা বলা হলেও কোনো অগ্রগতি হয়নি। এবার মাঠেই সমাধান হবে।”

আরেক শিক্ষার্থী বাঁধন বলেন, “এক মাসের মধ্যে কাজ শুরু হবে— এমন প্রতিশ্রুতিতে শিক্ষার্থীরা এখন আর বিশ্বাসী নয়। জেলা প্রশাসক সরাসরি এসে প্রতিশ্রুতি না দিলে অবরোধ চলতেই থাকত।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট বলেন, “জেলা প্রশাসক উপস্থিত না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যেতে চেয়েছিলাম। পরে প্রশাসক ফোনে আশ্বাস দেন যে এক সপ্তাহের মধ্যে সংস্কার কাজ শুরু হবে। সেই আশ্বাসে আপাতত কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে প্রতিশ্রুতি বাস্তবায়িত না হলে ২২ অক্টোবর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।”

অবরোধ চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, “অবরোধের বিষয়টি আমি উপাচার্যকে জানিয়েছি। তিনি প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন।”

পরে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের উপস্থিতিতে আন্দোলনকারীদের সঙ্গে ফোনে কথা বলেন কুষ্টিয়া জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। তিনি জানান, “আগামী এক সপ্তাহের মধ্যেই সড়ক সংস্কারকাজ শুরু করা হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনাও হবে।”

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

৬ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়

রাজধানী ঢাকার উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অনেক হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ-ডা. শফিকুর রহমান

যশোরে বিএনপির রাজনীতিঃ কলমের এক খোঁচায় থমকে গেল ৩ প্রার্থীর প্রচার-প্রচারণা

প্রধান বিচারপ্রতি হলেন জুবায়ের রহমান চৌধুরী।

যাত্রাবাড়ীতে ৪ আগস্ট পুলিশের সঙ্গে আওয়ামীরাও সশস্ত্র হামলা চালায়

সোনায় মোড়া’ সড়কে সীমাহীন অনিয়ম

আন্তর্জাতিক গণিত ও জীববিজ্ঞান অলিম্পিয়াডে পদকজয়ী ছয় শিক্ষার্থীর সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

ডুয়েটে শাটডাউন কর্মসূচির মধ্যেই শিক্ষার্থী শূন্য ক্যাম্পাসে নতুন ভিসির প্রবেশ

বিএনপি নেতাদের সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠক

একাকিত্বের ভারে বিপর্যস্ত নারীস্বাস্থ্য