সোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

ঘাট নিয়ন্ত্রণ নিয়ে গোলাগুলি, বিএনপির কার্যালয়ে আগুন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২২, ২০২৫ ২:১৩ অপরাহ্ণ

পাবনার বেড়া পৌর এলাকায় নদীর ঘাট দখল ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ভাঙচুর শেষে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে স্থানীয় বিএনপির কার্যালয়।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বেড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বৃশালিখা এলাকায় এ সংঘর্ষ ঘটে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, হুরা সাগর নদীর বৃশালিখা ঘাট দীর্ঘদিন ধরে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীরা নিয়ন্ত্রণ করে আসছিলেন। তবে গত ৫ আগস্টের পর স্থানীয় বিএনপির একাংশকে সঙ্গে নিয়ে তারা ঘাটের নিয়ন্ত্রণ ধরে রাখে।

পরে বিএনপি নেতা হাসান আলীর নেতৃত্বে দলটির আরেকটি অংশ নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা চালায়। এ নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই সোমবার দুপুরে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি চলে।

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

পাকিস্তান কে হারালো বাংলাদেশ

সম্প্রীতির আলোয় আল্লাহর দরগায় শুভ বড়দিন উদযাপন |

আটকা অবস্থায় গ্রেটা থুনবার্গের ওপর ইসরাইলি বাহিনীর নির্যাতন

ঘুষ বাণিজ্যের অভিযোগে কানুনগোর বদলি হলেও একই অভিযোগে স্বপদে বহাল এডিসি রেভিনিও

আন্তর্জাতিক গণিত ও জীববিজ্ঞান অলিম্পিয়াডে পদকজয়ী ছয় শিক্ষার্থীর সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

আলীকদমে সিএইচটি সম্প্রীতি জোট এর সংবাদ সম্মেলন

ট্রাম্পকে বিরল খনিজ দেখালেন পাকিস্তানের সেনাপ্রধান

খুলনায় দৌলতপুরে বিএনপি নেতার বাসভবনে তিন রাউন্ড গুলি

ছাত্রীর পোশাক নিয়ে ইবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য

‘বায়োইনফরম্যাটিক্স’-এর উপর ইবিতে ৪ দিনব্যাপী গবেষণা কর্মশালা