শুক্রবার , ৩ অক্টোবর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে চায়ের আড্ডা দিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩, ২০২৫ ৬:১২ পূর্বাহ্ণ

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের সাথে চায়ের আড্ডা দিয়েছেন ডাকসুর নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড়ে তিনি শিক্ষার্থীদের সাথে চায়ের আড্ডা দেন।

ঐদিন শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসেন।

আবু সাদিক কায়েম বলেন, ইবিতে অনেক রক্তের ইতিহাস আছে। ফ্যাসিস্টদের টার্গেটের অন্যতম একটি ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়। ওয়ালিউল্লাহ-মুকাদ্দাসকে গুম করেছে হাসিনার পেটুয়া বাহিনী। মজলুম মা-বাবা এখনো তাদের খোঁজে রয়েছে।

তিনি আরও বলেন, ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষার বিজয় হয়েছে। বিজয় হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশার। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের জন্য আমরা বাধ্য করবো।

তিনি বলেন, জুলাই আন্দোলনে ইবির শিক্ষার্থীরাও অগ্রণী ভূমিকা পালন করেছে। আবু সাঈদ-মুগ্ধের উত্তরসূরীরা এখনো প্রস্তুত রয়েছে। আমাদের বিপ্লব পূর্ণাঙ্গ না হওয়া অব্দি আমরা থামবো না। আমরা সকলে যেন সর্বদা ঐক্যবদ্ধ থাকতে পারি। পুরো জাতি আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছি তাদের দিকে তাকিয়ে আছে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

স্কুল কর্তৃপক্ষ ছাড়া পরিবারগুলোর পাশে আর কেউ নেই

আরবি ভাষা শিক্ষার গুরুত্বে জাতীয় সেমিনার

যশোরে তীব্র শীতে একদিনে ১০ জনের মৃত্যু

জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও জুলাই যোদ্ধাদের সম্মিলন ও সংবর্ধনা অনুষ্ঠিত

পিআর সম্পর্কে ধারণা নেই ৫৬ শতাংশের: জনগণের নির্বাচন ভাবনা জরিপ

নারায়ণগঞ্জ জেলা পুলিশ কর্তৃক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার ৫ জন আসামি গ্রেফতার।

হুদা কমিশনের পথে হাটছে বর্তমান ইসি নাসিরুদ্দিন। করতে চায় গায়েবি ভোট

হুদা কমিশনের পথে হাটছে বর্তমান ইসি নাসিরুদ্দিন। করতে চায় গায়েবি ভোট

শীতবস্ত্রের দোকানে ক্রেতাদের ভিড়যশোরে পৌষের শীতে কাঁপছে মানুষ

যশোর-৩ সদর আসনে অমিতের পক্ষে বিএনপির মনোনয়ন সংগ্রহ

১টি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, ১৪ টি ককটেল, বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এবং নগদ টাকাসহ ৫ জন দুষ্কৃতকারী গ্রেফতার