শুক্রবার , ২৯ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

হুতি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৯, ২০২৫ ৭:৫৬ পূর্বাহ্ণ

ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সানার একটি অ্যাপার্টমেন্টে তিনি হামলার শিকার হন বলে ইয়েমেনের আল-জুমহুরিয়া টেলিভিশন জানিয়েছে।

ইয়েমেনের আডেন আল-গাদ সংবাদমাধ্যম জানিয়েছে, আল-রাহাভির সঙ্গে আরও কয়েকজন সহযোগী ওই হামলায় প্রাণ হারান।

প্রতিবেদনে বলা হয়, এ হামলাটি ছিল রাজধানী সানার বাইরে আলাদা আরেকটি স্থানে চালানো হামলা থেকে পৃথক। হুতি নেতাদের শীর্ষ পর্যায়ের বৈঠককে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। বৈঠকে হুতিদের প্রতিরক্ষামন্ত্রীসহ অন্তত ১০ জন মন্ত্রী উপস্থিত ছিলেন। ওই বৈঠকে হুতি নেতা আবদুল মালিক আল-হুতির ভাষণ শোনার কথা ছিল।

তবে হামলায় ঠিক কতজন হতাহত হয়েছেন, তা এখনো স্পষ্ট নয়।

ইসরায়েলি চ্যানেল কান জানায়, রাহাভি এক বছর ধরে প্রধানমন্ত্রী পদে ছিলেন, যদিও তিনি আন্তর্জাতিক স্বীকৃতি পাননি। এন টুয়েলভের প্রতিবেদনে বলা হয়, রাহাভি ইরান ও হিজবুল্লাহর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং সরাসরি ইসরাইলের বিরুদ্ধে আক্রমণের অনুমোদন দিয়েছিলেন।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ অবহেলার পর আইআইইআরে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

দেওয়ালে পিট ঠেকে গেলে যে আমল করবেন

১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ

বাগেরহাটের দুই ও তিন নং আসনে বিএনপির মনোনয়ন চূড়ান্ত

ইসকন নিষিদ্ধের দাবিতে গোবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ঘাটাইলে বনের সীমানায় অবৈধ করাতকলের বিরুদ্ধে মোবাইল কোর্ট

খুলনায় এনসিপি নেতাকে মাথায় গুলিবেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি

চিটাগং ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অফ (চুসাপ) পেকুয়া নেতৃত্বে মোহাম্মদ দেলোয়ার হোসাইন-মোহাম্মদ কাইছার

জুলাইয়ের মায়েরা” শীর্ষক অনুষ্ঠানে অভিভাবকদের সমাবেশ এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

জুলাইয়ের মায়েরা” শীর্ষক অনুষ্ঠানে অভিভাবকদের সমাবেশ এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

হামলার সময় ফখরুলকে আগলে রাখা শিবিরের সাবেক নেতাকে পিনাকীর ভালোবাসা