সোমবার , ৬ অক্টোবর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৬, ২০২৫ ২:৩১ অপরাহ্ণ

আলী হোসেন ( কুমারখালী ) কুষ্টিয়াঃ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে কুষ্টিয়ার কুমারখালীতে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
৬ ই অক্টোবর সোমবার জোহর নামাজের পর কুমারখালী উপজেলা অডিটোরিয়ামে সীরাত মাহফিল শুরু হয় ।

অধ্যক্ষ তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. ফয়জুল হক। তিনি এসময় হজরত মুহাম্মদ (সাঃ) এর জীবন ও কর্মের বিস্তারিত আলোচনা রাখেন।

কুমারখালী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শরীফের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, অধ্যাপক হাফেজ মাওলানা জুলফিকার আলী, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবি আমীর, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া -৪ ( কুমারখালী – খোকসা ) আসনের এমপি প্রার্থী আফজাল হোসাইন , অধ্যক্ষ মাওলানা রেজাউল করিম ও মাওলানা আব্দুস সালাম বিন ইউসুফ।

সীরাত মাহফিলে এসময় আরো আলোচনা করেন, মাওলানা আব্দুল হালিম, মাওলানা শরিফুল ইসলাম হিলালী, মাওলানা নুর মোহাম্মদ ও মাওলানা আব্দুল মতিন।

সীরাত মাহফিলে উদ্বোধনী আলোচনা করেন, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়থ ডেভলপমেন্ট ফোরামের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক আশিকুল ইসলাম চপল। মাহফিলে ইসলামী সংগীত পরিবেশন করা হয়। ইসলামী সংগীত পরিবেশন করেন, আলোকিত শিল্পী গোষ্ঠির পরিচালক জহির বীন মাজিদ ।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী লড়াই ঘোষণা রুমিন ফারহানার   

গাজায় ইসরাইলি হামলায় একই পরিবারের ২৫ জন নিহত

ঠাকুরগাঁও শহরে জামায়াত প্রার্থীর প্রচারণা সামগ্রী নষ্ট করার অভিযোগ

মেহেরপুরে নির্বাচনী আচরণবিধি নিশ্চিতকরণে মোবাইল কোর্ট ও গণভোটের প্রচার

সিরিয়ার আকাশপথে বিমান চলাচলে ৩৭% বৃদ্ধি

প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারীদের দাবির যৌক্তিকতা যাচাইয়ে আট সদস্যের কমিটি

ভারতকে বাধ্য হয়ে ইলিশ পাঠাতে হচ্ছে : মৎস্য উপদেষ্টা

শাপলা’ নিয়ে এনসিপির লড়াই এখনই থামছে না

‎সুন্দরবনে দুই জেলেকে অপহরণ জাহাঙ্গীর বাহিনীর, মুক্তিপণ দাবি‎

বাগেরহাট-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন কপিল কৃষ্ণ মণ্ডল