আলী হোসেন, কুষ্টিয়াঃ কুষ্টিয়ার কুমারখালীতে দাঁড়িপাল্লার শোডাউনে ব্যাপক জনসমাগম ঘটেছে। ২৯ ই নভেম্বর শনিবার সকাল ১০ টায় পৌর শহরস্হ বাটিকামারা তরুণ মোড় থেকে নির্বাচনী শোডাউনের অংশ হিসেবে গণ-মিছিল শুরু হয়।

গণ-মিছিল শুরুর আগে উপজেলার উত্তর অঞ্চলের বিভিন্ন ইউনিয়ন, পৌরসভার ওয়ার্ড ও ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিট থেকে খন্ড খন্ড মিছিলে এসে পৌর শহরস্হ তরুণ মোড়ে এসে জমায়েত হয়। এসময় উচ্ছ্বসিত নেতাকর্মী মহু মহু শ্লোগান দেয়। শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তলে তরুণ মোড় এলাকা।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আফতাব উদ্দিন মাষ্টারের দিকনির্দেশনায় ও পৌর জামায়াতে ইসলামীর আমীর অ্যাডঃ রবিউল ইসলাম এপিপি’র নেতৃত্বে সোয়া ১০ টায় গণ-মিছিল শুরু হয়।
গণ-মিছিল তরুণ মোড় থেকে শুরু হয়ে খোকন মোড়, হল বাজার, গণমোড়, থানামোড়, প্রজন্ম চত্বর, বাসস্ট্যান্ড হয়ে কুমারখালী প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উপজেলা জামায়াতে ইসলামী আমীর আফতাব উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মামুনুর রশীদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি সোহরাব উদ্দিন মাষ্টার, উপজেলা জামায়াতে ইসলামী নায়েবি আমীর ও কুষ্টিয়া -৪ আসনের এমপি প্রার্থী আফজাল হোসাইন, উপজেলা কর্মপরিষদের সদস্য মাওলানা আব্দুল হাকিম, মাওলানা শামসুদ্দিন মাষ্টার, জামায়াত নেতা আব্দুল হামিদ, ওলামা নেতা মাওলানা জুলফিকার আলি, পৌর জামায়াতে ইসলামী আমীর অ্যাডঃ রবিউল ইসলাম এপিপি, সেক্রেটারি কামাল হোসেন, জেলা শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ ইমরান হোসাইন সহ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী সহ ছাত্রশিবির ও শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ।
সমাবেশে এসময় বক্তারা বলেন, কুমারখালী – খোকসার জনগন এবার বেঁধেছে জোট তারা দাঁড়িপাল্লায় দেবে ভোট। শহর গ্রাম সবজায়গা প্রিয় মুখ প্রিয় নেতা এখন আফজাল হোসাইন। জনগণের আশা-আকাঙ্ক্ষা সুখ- দুখ এখন আফজাল হোসাইনকে নিয়ে।
বক্তৃতারা এসময় আরো বলেন, মানুষ এখন অনেক সচেতন কারুর ফাঁকা আওয়াজে বিশ্বাস করেনা, ক্যানভাসে বিশ্বাস করেনা। মানুষ নগদে বিশ্বাস করে, মানুষ ক্লিন ইমেজের সৎ যোগ্য ও সমাজ প্রেমিক মানুষকে বিশ্বাস করে। মানুষের এ-ই বিশ্বাসের নাম দাঁড়িপাল্লা প্রতিকের কান্ডারী আফজাল হোসাইন।
বক্তৃতারা আরো বলেন, এ-ই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেনি, জালিমের শাসনে হাঁসফাঁস করতো ; এখন মানুষ মুক্ত স্বাধীন। তারা আর কোন ফ্যাসিস্ট শাসন দেখতে চায় না। তা-ই দাঁড়িপাল্লার জোয়ার এসেছে। সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে, সৎ মানুষের সরকার গঠনে জনগণ জামায়াতে ইসলামীর উপরই ভরসা করছে।
সমাবেশ শেষে সাবেক ছাত্রনেতা, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবি আমীর ও কুষ্টিয়া -৪ ( কুমারখালী – খোকসার ) আসনের এমপি প্রার্থী আফজাল হোসাইন স্হানীয় সাংবাদিকদের নানান প্রশ্নের উত্তর দেন।


















