বুধবার , ২৭ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

আলমডাঙ্গায় নকল সার অভিযান পর দিন কৃষি কর্মকর্তার হঠাৎ বদলি: কৃষক সমাজে চাঞ্চল্য ও উদ্বেগ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৭, ২০২৫ ৪:৩৪ পূর্বাহ্ণ

সার সিন্ডিকেট ভাঙলেন, বদলি পেলেন: রেহেনা পারভীনের হঠাৎ বদলিতে ধোঁয়াশা

রানা আফান্দী: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভীনকে হঠাৎ বদলি করা হয়েছে। এই হঠাৎ পরিবর্তন স্থানীয় কৃষক সমাজে উদ্বেগ এবং ক্ষোভের সৃষ্টি করেছে।

জানা গেছে, গতকয়েকদিন আগে আলমডাঙ্গার নওদা বন্ডবিল এলাকার ব্যবসায়ী শ্রী অজয় চন্দ্রের মালিকানাধীন একাধিক গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সার, অনুমোদনহীন কৃষিপণ্য ও অবৈধ কীটনাশক জব্দ করা হয়। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সাহসী পদক্ষেপের ঠিক পরদিন বদলি আদেশ জারি করা হয়েছে।

স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, সৎ ও দায়বদ্ধ কর্মকর্তাদের কি দায়িত্ব পালনের জন্যই বদলি করা হচ্ছে? উপজেলা কৃষি কর্মকর্তা (৩২ ব্যাচ), রেহেনা পারভীন দায়িত্বকালীন সময়ে কৃষকদের স্বার্থ রক্ষা, সার সিন্ডিকেট ভাঙা এবং ন্যায্য মূল্যে সার পৌঁছে দেওয়ায় খ্যাত।

কৃষক সমাজ জানাচ্ছে, তিনি দায়িত্ব পালন করার সময় সর্বদা কৃষকের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন। স্থানীয় সমাজকর্মীরাও বলছেন, সৎ ও দায়বদ্ধ কর্মকর্তাদের দায়িত্ব পালনে সহায়তা করা উচিত, তাদের বাধা দেওয়া নয়।
রেহেনা পারভীনের হঠাৎ বদলি এখনো আলমডাঙ্গায় গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। কৃষক সমাজ প্রশাসনের কাছ থেকে বিষয়টি স্পষ্ট করার অপেক্ষায়। স্থানীয়রা আশা করছেন, নতুন কৃষি কর্মকর্তা দায়িত্ব গ্রহণের পরও কৃষকের স্বার্থ রক্ষা অব্যাহত থাকবে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

গণভোট বাতিলের প্রতিবাদে ইবিতে বৈছাআ’র মানববন্ধন

চট্টগ্রামের ফটিকছড়িতে প্রায় ২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী জমিদার বাড়িতে অগ্নিকান্ড ঘটেছে

কেয়ামত পর্যন্ত জামাত ক্ষমতায় আসতে পারবে না : গয়েশ্বর

হলুদ ফুলে ছেয়ে গেছে ফসলের মাঠ : শার্শায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষা আবাদ, ভালো ফলনের আশা

ভারতে আওয়ামী আস্তানা উদঘাটন

১৭ বছর পর নতুন ভোরের প্রত্যাশায় দৌলতপুরে বিএনপির বিশেষ দোয়া।

রাজধানীতে ভারী বৃষ্টি, জলাবদ্ধতা ও যানজটে ভোগান্তি চরমে

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি ওলামা জনতা ঐক্য পরিষদের

উচাখিলায় ‘আলোর অনির্বাণ’-এর ওপেন বুক এক্সাম ২০২৫-এর পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত

উখিয়ায় অস্ত্র কার্তুজ ইয়াবাসহ গ্রেপ্তার ৪