শুক্রবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

গণভোটের রায় মানতে সরকারি দলের শুভ বুদ্ধির উদয় হবে: আশা মুজিবুর রহমানের

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ১:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনে ভোট গণনাকালে জাতিকে অন্ধকারে রেখে ফলাফল বদলে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি।
বিকেলে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অনেক আন্দোলন ও প্রচেষ্টার পর ভোট অনুষ্ঠিত হলো। বিএনপির প্রস্তাব অনুযায়ী দুটি ভোট একই দিনে করা হলো। কিন্তু এখন তারা গণভোটের ফলাফল মানতে চাইছেন না। তিনি আশা করে বলেন, বর্তমান সরকারি দলের শুভ বুদ্ধির উদয় হবে। গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদে শপথ নেবেন।

তিনি বলেন, জনগণের দ্বারা বিতাড়িত দলকে পুনর্বাসন করা হবে জুলাই আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতার শামীল।

এফডিইবির সভাপতি প্রকৌশলী আবদুর সাত্তার শাহ এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক প্রকৌশলী জয়নুল আবেদীনের
সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন
আইডিইবির আহ্বায়ক প্রকৌশলী কবির হোসেন, যুগ্ন আহব্বায়ক মির্জা মিজানুর রহমান, ফোরামের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক প্রকৌশলী আবদুল বাতেন, কেন্দ্রীয় যুগ্ন সহ সভাপতি তৈয়বুর রহমান জাহাঙ্গীর
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদ সরদার, পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশীর সমিতির সভাপতি মুহাম্মদ রায়হান মিঞা, সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলীর সভাপতি প্রকৌশলী মুমিনুল হক প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর কোরবান আলী বলেন, “বাংলাদেশের মানুষ ৫৪ বছরে অনেক আদর্শ দেখেছে, কিন্তু মানুষের আদর্শিক পরিবর্তন হয়নি। ইসলামের সৌন্দর্য, সুশাসন, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও আদর্শিক শাসন দেখার সৌভাগ্য এদেশের মানুষের হয়নি।”

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

বিএনপি নেতা সালাহউদ্দিনের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে পেকুয়ায় ছাত্রদলের পক্ষ থেকে খতমে কোরআন ও দোয়া মাহফিল…

নারীদের প্রতি সহানুভূতিশীল ছিল ছাত্রলীগ: ভিপি প্রার্থী কাদের

বাংলাদেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ

পাবনার ঈশ্বরদীতে আওয়ামীলীগ নেতা আটক

পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনিভিত্তি” শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

আইইউ সাইক্লিস্টস-এর কার্যনির্বাহী কমিটি গঠন / দায়িত্বে রেজা-সাকীফ

‎সুন্দরবনে ৪৯০ কেজি অবৈধ কাঁকড়াসহ ৫ ব্যবসায়ী আটক

বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের

যুক্তরাষ্ট্রের মিশিগানে গির্জায় বন্দুক হামলায় নিহত ৫

বাগরাম বিমান ঘাঁটি নিয়ে আফগানিস্তানকে ট্রাম্পের হুমকি