রবিবার , ২১ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ ভারতের

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২১, ২০২৫ ১১:১৬ পূর্বাহ্ণ


নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনায় বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করেছে ভারত। রোববার (২১ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, শনিবার (২০ ডিসেম্বর) ২০–২৫ জন তরুণ হাইকমিশনের সামনে জড়ো হয়ে ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানায় এবং বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষার দাবি তোলে।
তিনি বলেন, কোনো সময়ই হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনি ভাঙার চেষ্টা বা বড় ধরনের নিরাপত্তা পরিস্থিতির সৃষ্টি হয়নি। কয়েক মিনিটের মধ্যেই দায়িত্বরত পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
রণধীর জয়সওয়াল আরও জানান, ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারতের ভূখণ্ডে অবস্থিত সব কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ভারতের গভীর উদ্বেগ বাংলাদেশ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বানও জানানো হয়েছে।

✍️উখিয়া উপজেলা প্রতিনিধি
সাকিব চৌধুরী

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত