শুক্রবার , ২৬ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইন প্রচেষ্টা। ছবি সংগৃহীত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৬, ২০২৫ ৬:০৬ পূর্বাহ্ণ

দৌলতপুর সীমান্তে বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফের পুশইন প্রচেষ্টা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৪ জন ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করলে তা প্রতিহত করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির কঠোর পাহারা ও তাৎক্ষণিক পদক্ষেপে এই পুশইন প্রচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী আশ্রয়ণ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এই ঘটনা ঘটে। সীমান্তের শূন্য লাইনে ভারতীয় নাগরিকদের জড়ো করে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায় বিএসএফ।

পুশইনের শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন বৃদ্ধ নারী-পুরুষ ও শিশুসহ একই পরিবারের মোট ১৪ জন। তারা সবাই ভারতের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা যায়।

ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএসএফের আহ্বানে কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর মহিষকুন্ডি বিওপির সুবেদার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে ৬ সদস্যের বিজিবি দল এবং বিএসএফের ১৪৬ ব্যাটালিয়নের নিউ উদয় কোম্পানির কমান্ডার এসি অনিল কুমারের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।

দুপুর ১টা ৪০ মিনিট থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত ভারতের অভ্যন্তরে সীমান্ত মেইন পিলার ১৫৪/০৭ এস-এর নিকটবর্তী চাইডোবা মাঠে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি পক্ষ থেকে বাংলাদেশে ভারতীয় নাগরিকদের জোরপূর্বক পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয় এবং দ্রুত তাদের ফেরত নেওয়ার দাবি জানানো হয়।

পরবর্তীতে সীমান্তের শূন্য লাইনে অবস্থানরত ব্যক্তিদের পরিচয় ও ঠিকানা যাচাই করে নিশ্চিত করা হয় যে তারা সবাই ভারতীয় নাগরিক। যাচাই শেষে বিএসএফ তাদের নিজ দেশের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন,
“সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। পুশইনের চেষ্টা হলে আমাদের টহল দল তাৎক্ষণিকভাবে প্রতিহত করে এবং পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান করা হয়”।
সীমান্তে বিজিবির এমন কঠোর অবস্থানে স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

বরগুনায় দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার গেলে বিএনপি নেতাকর্মীরা

ইবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটিকে শাখা ছাত্রশিবিরের শুভেচ্ছা 

মোদি হাসিনাকে মেরে ফেললেও আশ্চর্য হবো না

পতিত ফ্যাসিস্ট-খুনীদের বিরুদ্ধে সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে – খেলাফত মজলিস

শিক্ষক- শিক্ষার্থী ও কর্মচারীদের ফেসবুক ব্যবহারে সতর্কতা মাউশির।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে স্মার্ট ন্যানোম্যাটেরিয়ালস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

তিস্তা-পদ্মাসহ সব অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে বিএনপি: মির্জা ফখরুল

কুমিল্লা নগরীতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থী ও তার মায়ে মরদেহ উদ্ধার

পোষ্য কোটা চান না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক

জুয়ার বিজ্ঞাপন প্রচারকারী গণমাধ্যম পোর্টাল বিনা নোটিসে বন্ধ হবে