রবিবার , ২০ জুলাই ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

কেয়ামত পর্যন্ত জামাত ক্ষমতায় আসতে পারবে না : গয়েশ্বর

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুলাই ২০, ২০২৫ ১০:১৩ পূর্বাহ্ণ

কেয়ামত পর্যন্ত জামায়াতে ইসলামী বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ৭১ এর রাজাকাররা দেশ চালাবে এটা অসম্ভব।

রোববার দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জে শ্রীনগর উপজেলার দামলাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর নিজ বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন গয়েশ্বর।

গয়েশ্বর চন্দ্র বলেন, জামায়াতের যেসব দাবি, সেগুলো নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই করা হচ্ছে। আওয়ামী লীগ না থাকলে বিএনপি ক্ষমতায় আসবে – এটা জামাত সহ্য করতে পারছে না। আমি জানি, কেয়ামত পর্যন্ত বাংলাদেশে জামায়াতে ইসলামীর রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না। অন্যদল আসবে কিন্তু ওরা আসবে না।

তিনি আরও বলেন, জামায়াত পাকিস্তান বিরোধীও কাজ করেছে। তারা পাকিস্তানেও কোনো আসন পায়নি। জামায়াত ভারতেও আছে। তারা জনগণের ভাষা বুঝতে চায় না, তাদের মতলব ফাঁসিয়ে দিতে চায়। যারা একাত্তরকে স্মরণ করতে চায় না, তারা বলে ভারত-পাকিস্তান যুদ্ধ হয়েছে। তাদের কথা শোনার সময় বাংলাদেশের মানুষের নেই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও মুন্সিগঞ্জ জেলা বিএনপি।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

মানিকগঞ্জে ভাড়া বাসায় দুই সন্তানসহ মায়ের লাশ উদ্ধার

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে সিঙ্গাপুর

ডেঙ্গুতে একদিনে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯১২

যশোরের শার্শা ও বেনাপোলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত

আমীরে জামায়াতের সঙ্গে অস্ট্রেলিয়ান মান্যবর হাইকমিশনার মিস. সুসান রাইল এর সৌজন্য সাক্ষাৎ

আজ সন্ধ্যা ৭ টায় প্রকাশ হবে জাকসুর ফলাফল

কমছে হজের খরচ, প্যাকেজ ঘোষণা আজ

পুলিশের তৎকালীন আইজি তাঁর জবানবন্দীতে যা বললেন ,

১৭ বছর পর নতুন ভোরের প্রত্যাশায় দৌলতপুরে বিএনপির বিশেষ দোয়া।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী লড়াই ঘোষণা রুমিন ফারহানার