বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৫, ২০২৬ ৪:৫৫ পূর্বাহ্ণ

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লীতে বায়ো সোসাইটির উদ্যোগে রশীদিয়া দারুল উলূম ক্বাউমী মাদ্রাসা ও তুরুকপথা বাহারুল উলুম কাওমি মাদ্রাসার এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) রাতে রশীদিয়া দারুল উলূম ক্বাউমী মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়ো সোসাইটির উপদেষ্টা অ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরী, সভাপতি আব্দুর গফুর, সাধারণ সম্পাদক সুমন রানা রব্বানী, ভূল্লী প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক বাপ্পীসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ, বায়ো সোসাইটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, বায়ো সোসাইটি একটি সামাজিক উন্নয়নমূলক সংগঠন। সংগঠনটি নিয়মিতভাবে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শীত মৌসুমে এতিম শিশুদের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব উল্লেখ করে তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে এতিম শিশুদের মাঝে কম্বলসহ প্রয়োজনীয় শীতবস্ত্র বিতরণ করা হয়।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

বিএনপি নেতার বাড়ি থেকে ক’ক’টে’ল উদ্ধার, ১৫ দিনেও হয়নি মা’ম’লা

ময়মনসিংহে রেলস্টেশনসংলগ্ন ভাসমান পরিবারের পুনর্বাসনে শিক্ষার্থীদের উদ্যোগ, অতীতের ‘ব্যবহার’ ও বঞ্চনার অভিযোগ

এস আলম ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ

পোষ্য কোটা চান না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো প্রয়োজন

১১ দিনে রেমিট্যান্স এলো ৯৯ কোটি ডলার

জাকসুর ভোট গণনা নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন।ভোট গোনা হবে মেশিনে নয়ম্যানুয়ালি

ভারতের হিমাচলে তীব্র বৃষ্টির কারণে সড়ক দুর্ঘটনায় ৩০ জনের মৃত্যু।

যশোর-১ (শার্শা) আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ প্রার্থী

গুচ্ছভুক্ত হলো নওগাঁ বিশ্ববিদ্যালয়