বুধবার , ২৮ জানুয়ারি ২০২৬ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

নারীদের বিবস্ত্র করার হুমকি ও দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে ছাত্রশিবিরের তীব্র নিন্দা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৮, ২০২৬ ২:০৩ অপরাহ্ণ

চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর অনুসারী এক নেতার প্রকাশ্যে নারীদের বিবস্ত্র করার ঔদ্ধত্যপূর্ণ ঘোষণা এবং সারাদেশে চলমান নারী নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. শরীফুজ্জামান শরীফের অনুসারী মহসিন আলী নামের এক বিএনপি নেতা দলীয় নির্বাচনী সভায় প্রকাশ্যে নারীদের বিবস্ত্র করার ঘোষণা দেয়, যা অসভ্যতার সকল সীমা অতিক্রম করেছে। তার এই কাপুরুষোচিত বক্তব্য সামাজিক মূল্যবোধ, মানবিকতা ও পুরো নারীসমাজকে চরমভাবে অপমানিত করেছে।
নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, বিএনপি আজ সন্ত্রাস ও চাঁদাবাজির পাশাপাশি নারী নিপীড়কের দলে পরিণত হয়েছে। তাদের ধারাবাহিক অপকর্মে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। গত দেড় বছরে বিএনপি নেতাকর্মীদের হাতে ৭০টিরও বেশি নারী ধর্ষণের ঘটনা ঘটেছে। পাশাপাশি অব্যাহত সাইবার বুলিং ও স্লাটশেমিং, নির্বাচনী প্রচারণাকালে অন্তঃসত্ত্বা মায়ের পেটে লাথি মারা, মা-বোনদের হিজাব খুলে নেওয়া এবং এমনকি মসজিদে প্রবেশ করে নারীদের মারধরের মতো পৈশাচিক ঘটনাও ঘটেছে। এসব ঘটনা প্রমাণ করে—বিএনপির হাতে নারীসমাজ আজ কোথাও নিরাপদ নয়।
বিবৃতিতে আরও বলা হয়, অত্যন্ত পরিতাপের বিষয় হলো—এতসব জঘন্য অপরাধ সংঘটিত হলেও বিএনপি কিংবা তাদের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে কার্যকর কোনো প্রতিবাদ বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নজির দেখা যায়নি। এই রহস্যজনক নীরবতা প্রমাণ করে যে, নারী হেনস্তা বিএনপির দলীয় সিদ্ধান্তেরই অংশ। যারা মা-বোনদের সম্মান দিতে জানে না, তাদের হাতে দেশ ও জাতি কখনোই নিরাপদ থাকতে পারে না।
নেতৃবৃন্দ বলেন, যেকোনো রাজনৈতিক দলের হয়ে ভোট চাওয়া বা প্রচার-প্রচারণা চালানো নাগরিকদের সাংবিধানিক অধিকার। প্রচারণায় কোনো অনিয়ম হলে তা মোকাবিলায় দেশের প্রচলিত আইন রয়েছে। কিন্তু মিথ্যা ও বানোয়াট অজুহাতে একটি রাজনৈতিক দল বারবার আইন হাতে তুলে নিলেও প্রশাসনের নীরবতা উদ্বেগজনক।
বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, আইনের শাসনের প্রতি ছাত্রশিবির শ্রদ্ধাশীল। তবে মা-বোনদের ইজ্জত ও সম্মানের ওপর যদি এভাবে বারবার পৈশাচিক আঘাত আসতে থাকে, তাহলে ছাত্র-জনতা আর হাত গুটিয়ে বসে থাকবে না। এর ফলে সৃষ্ট যেকোনো পরিস্থিতির সম্পূর্ণ দায় প্রশাসন ও বিএনপি নেতৃত্বকেই বহন করতে হবে।
সবশেষে, চুয়াডাঙ্গার মহসিন আলীসহ সকল নারী নিপীড়কদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান নেতৃবৃন্দ। একই সঙ্গে এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য বিএনপির প্রতিও আহ্বান জানান তারা।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

শিবিরের বট আইডির অ্যাটাক আমিও কম খাই নাই: জুমা

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেফতার

সাংবাদিকদের সংগঠন কো-অপারেটিভ প্রেসক্লাব ময়মনসিংহ জেলার শিক্ষা বিষয়ক সম্পাদক মিয়া সুলেমান।

ভাঙ্গায় জামায়াত ইসলামির প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ

১২ ঘন্টার মধ্যে প্রার্থীতা প্রত্যাহার করতে বললেন ছাত্রদল, না হলে ব্যবস্থা

‎সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুই চোরা শিকারী আটক

খুলনায় দৌলতপুরে বিএনপি নেতার বাসভবনে তিন রাউন্ড গুলি

বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক

বাংলাদেশে আর কাউকে ভয় দেখিয়ে চুপ করানো যাবে না: তাসনিম জারা

এনসিপি নেতা তানভীর সহ ৩৬ প্রেস মালিক দুদকে জালে