শুক্রবার , ১ মে ২০২৬ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

রাজধানীর মীরপুরে জামায়াতে ইসলামীর ফ্রী ট্রিটমেন্ট এন্ড মেডিসিন প্রোভাইডিং প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মে ১, ২০২৬ ২:০৮ অপরাহ্ণ

আলী হোসেনঃ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর মীরপুরে ১২ নং ওয়ার্ড পূর্ব শাখা জামায়াতে ইসলামী ফ্রী ট্রিটমেন্ট এন্ড মেডিসিন প্রোভাইডিং প্রোগ্রামের আয়োজন করে।

১ লা মে শুক্রবার সকাল সাড়ে ৮ থেকে সাড়ে ১২ টা পর্যন্ত এ-ই প্রোগ্রাম চলে। ফ্রী ট্রিটমেন্ট এন্ড মেডিসিন প্রোভাইডিং প্রোগ্রাম অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, মীরপুর পশ্চিম থানা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল মোতাকাব্বির মুয়াজ। তিনি এসময় বলেন, জামায়াতে ইসলামী এদেশের গণমানুষের আস্হা, বিশ্বাস ও ভালোবাসার সংগঠন। জামায়াতে ইসলামী এদেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়। সে-ই জন্য সমাজের প্রতিটি মানুষের জন্য কল্যান মূলক কাজ করে। আজকে তারই ধারাবাহিকতায় এ-ই ফ্রী ট্রিটমেন্ট এন্ড মেডিসিন প্রোভাইডিং প্রোগ্রাম।

১২ পূর্ব ওয়ার্ড সভাপতি মাসুদ মোঃ বাকী বিল্লাহ এর সভাপতিত্বে এসময় আরো আলোচনা করেন, বিশিষ্ট ব্যাবসায়ী আজমত রহমান, ১২ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী মনোনীত কমিশনার প্রার্থী ও সাবেক ছাত্রনেতা দেওয়ান মোঃ সাইফুল ইসলাম, মহিলা কমিশনার প্রার্থী মাসুদা আক্তার।

ওয়ার্ড সেক্রেটারি মুক্তার আহমেদ নূরী’র সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, ওয়ার্ড বায়তুলমাল সম্পাদক মাওলানা এ কে এম শাজাহান, যুব ও এইচআরডি সম্পাদক কে এম মাহমুদুল, দাওয়াহ সম্পাদক জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য সম্পাদক, ডাঃ মোঃ আশরাফুল ইসলাম, অফিস সম্পাদক আব্দুল করিম সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

ফ্রী ট্রিটমেন্ট এন্ড মেডিসিন প্রোভাইডিং প্রোগ্রামের আওতায় প্রায় ৩ শতাধিক নারী-পুরুষ সেবা গ্রহণ করে। সেবা পেয়ে স্হানীয় প্রবীন ব্যাক্তি আব্দুর রশিদ বলেন, আমি শুনেছি এখানে মেডিসিন, শিশু, গাইনী ও বাত জ্বর রোগের অভিজ্ঞ চিকিৎসক বৃন্দ চিকিৎসা দেবে এ-ই জন্য আমি আমার পরিবার সহ এসেছি। এসময় তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী সবসময় সমাজের জন্য কল্যান মূলক কাজ করে জানি কিন্তু আজকে সরাসরি তাদের দ্বারা উপকৃত হলাম। এসময় চিকিৎসা সেবা নিতে আসা, সালমা আক্তার, জোহরা বেগম, ইতি খন্দকার সহ প্রায় সবাই একই কথা বলেন।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

চুয়াডাঙ্গা সদরের হাতিকাটায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় মজিদ আলী (৬০) নামের এক চা দোকানীর মৃত্যু হয়েছে।

ভারতের কারাগারে ইন্দুরকানীর ১৩ জেলে, স্বজনদের আহাজারি

লিডার আসছে’ শ্লোগানে বেনাপোলে বিএনপির আনন্দ মিছিল

১ কোটি ৩০ লাখ টাকা নিয়ে জনতা ব্যাংকের ম্যানেজার নিখোঁজ

থালাপাতি বিজয়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক দাবি পলিটেকনিক শিক্ষাব্যবস্থা ধ্বংসের গভীর ষড়যন্ত্র করছে

কেয়ামত পর্যন্ত জামাত ক্ষমতায় আসতে পারবে না : গয়েশ্বর

‎সুন্দরবনে হরিণ শিকারীর পাতা ফাঁদে আটকা পড়েছে বাঘ

এবার সরকারি মানচিত্রে ফিলিস্তিনের নাম যুক্ত করলো যুক্তরাজ্য

পেকুয়ায় ছাত্রদলের বনভোজন ও মিলনমেলা