বুধবার , ১৩ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জুন-২০২৫ এর মাঠ পর্যায়ের (১ম দিনের) কার্যক্রম সম্পন্ন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৩, ২০২৫ ৬:৫৪ অপরাহ্ণ

‘সেবার ব্রতে চাকরি’ এই প্রত্যয়ে স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ পুলিশে নতুন নিয়মে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা আজ ১৩ আগষ্ট ২০২৫ তারিখ সকাল ০৮:০০ ঘটিকা হতে শুরু হয়েছে। নিয়োগের ১ম দিনে শারিরীক মাপ ও কাগজপত্র প্রাথমিক যাচাই-বাছাই কার্যক্রম অত্যন্ত সুষ্ঠ, সুশৃঙ্খল ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়।

চুয়াডাঙ্গা জেলার নিয়োগ বোর্ডের সভাপতি জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা ও পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধি জনাব মাসুমা আক্তার, পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স), নৌ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা; জনাব মোহিত চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডেভেলপমেন্ট রেভিনিউ-২), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা এবং নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য জনাব আবদুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মেহেরপুর; জনাব মোঃ মুন্না বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) ঝিনাইদহ; ডাঃ মোঃ তারেক জুনায়েত ও ডাঃ মোছাঃ রেশমা খাতুন, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস, চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণের উপস্থিতিতে চাকরি প্রত্যাশীদের শারীরিক মাপ ও প্রাথমিক কাগজপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।

পুলিশ সুপার মহোদয় প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, কনস্টেবল পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত। যে সকল পরীক্ষার্থী শারীরিক পরীক্ষায় যোগ্য বিবেচিত হয়ে অন্যান্য সকল পরীক্ষায় ভাল করবে শুধুমাত্র তারাই কনস্টেবল পদে নিয়োগ পাবেন। যারা ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত হবেন তারা তাদের নিজ যোগ্যতায় নিয়োগপ্রাপ্ত হবে বিধায় তারা এবং তাদের পরিবার যেন কোন প্রকার প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পরে। এ বিষয়ে সর্তক থাকার অনুরোধ করা যাচ্ছে।

আগামী (১৪ ও ১৫ আগষ্ট ২০২৫) তারিখ শারিরীক যোগ্যতা সম্পন্ন প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা Physical Endurance Test (PET)- এ অংশগ্রহণ করবেন।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে বালিকার মৃত্যু এক মুহূর্তের অসতর্কতায় নিভে গেল কিশোরী জীবনের আলো

ঝিনাইদহে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন ঔষধ ব্যবসায়ীকে জরিমানা

পীরগঞ্জ পৌর শহরে রাতের বাজারে ইউএনওর হঠাৎ অভিযান, ন্যায্য মূল্যে পণ্য বিক্রির নির্দেশ

১টি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, ১৪ টি ককটেল, বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এবং নগদ টাকাসহ ৫ জন দুষ্কৃতকারী গ্রেফতার

নারীদের প্রতি সহানুভূতিশীল ছিল ছাত্রলীগ: ভিপি প্রার্থী কাদের

কোটিপতি ৩ ঝাড়ুদারের ঢাকায় ফ্ল্যাট-প্লট, বিদেশে পড়ে সন্তান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রধান তিন প্রার্থী জিতবে।

শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগ বাতিলের প্রতিবাদে ইবিতে মানববন্ধন

জবি দুই শিক্ষককে মারধর করেছে ছাত্রদলের নেতাকর্মীরা