বৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিবৃতি নিয়ে সংবাদ প্রতিবেদন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৮, ২০২৫ ১২:৫১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : হাদিসুর রহমান

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এক বিবৃতিতে সম্প্রতি প্রকৌশল ও কারিগরি সেক্টরে মুখ্য প্রকৌশলী পদে নিয়োগ প্রক্রিয়ায় ‘ইঞ্জিনিয়ার’ শব্দ ব্যবহারের উপর নিষেধাজ্ঞা এবং প্রকৌশলীদের অধিকার নিশ্চিত করার দাবিতে চারটি প্রস্তাব উত্থাপন করেছে।

বিবৃতিতে বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে এই ধরনের নীতিমালা দেশের উন্নয়নকে ব্যাহত করতে পারে। তাই বিষয়টির দ্রুত ও কার্যকর সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ডুয়েট শিক্ষার্থীদের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো হলো :

১. IEB-এর সদস্যপদ ব্যতীত কোনো ব্যক্তি পূর্বে ‘ইঞ্জিনিয়ার’ উপাধি ব্যবহার করতে পারবে না।
২. মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রকৌশল পদে নিয়োগ নিশ্চিত করতে হবে। এজন্য একটি স্বতন্ত্র পর্যবেক্ষণ কমিটি গঠন এবং ন্যায্যতা বজায় রেখে পদোন্নতি নীতিমালা প্রণয়ন জরুরি।
৩. উপ-সহকারী প্রকৌশলী পদে (১০ম গ্রেড বা সমমান) নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে অবশ্যই ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
৪. পাঁচটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET, DUET, RUET, CUET, KUET)-এর স্নাতক ডিগ্রিধারীদের জন্য স্বতন্ত্র নিয়োগ ব্যবস্থা চালু করতে হবে। এতে লিখিত পরীক্ষার মূল্যায়নে ৮০% টেকনিক্যাল এবং ২০% নন-টেকনিক্যাল প্রশ্ন অন্তর্ভুক্ত থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি ঢাকা কারিগরি বিশ্ববিদ্যালয়ের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের গ্রেফতার ও শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রকৌশল শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছে। তারা মনে করে, এ ধরনের পরিস্থিতি দেশের উন্নয়নশীল অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করবে।

ডুয়েট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে সমস্যার সমাধান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

দেশজুড়ে দশটি ভোটের গাড়ি, দৌলতপুরে চালিয়েছে সচেতনতামূলক প্রচারণা:

মহিপুরে ড্যাফোডিল আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের বাসি ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশন: অসুস্থ একাধিক শিক্ষার্থী

টঙ্গীতে কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে চার জনকে আসামি করে মামলা

আলমডাঙ্গায় নকল সার অভিযান পর দিন কৃষি কর্মকর্তার হঠাৎ বদলি: কৃষক সমাজে চাঞ্চল্য ও উদ্বেগ

গুচ্ছভুক্ত হলো নওগাঁ বিশ্ববিদ্যালয়

আমীরে জামায়াতের সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

তরুণ কলাম লেখক ফোরাম গোবিপ্রবির পূর্ণাঙ্গ কমিটি গঠন

‎টানা দ্বিতীয় মাসেও সর্বোচ্চ উৎপাদন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে

খুমেকে অক্সিজেন খোলায় রোগীর মৃত্যুতে তোলপাড়, তদন্ত কমিটি গঠন

ভাঙ্গায় ৩০০ পিচ ইয়াবাসহমাদক কারবারি গ্রেপ্তার