বুধবার , ২৭ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারীদের দাবির যৌক্তিকতা যাচাইয়ে আট সদস্যের কমিটি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৭, ২০২৫ ৯:৫১ পূর্বাহ্ণ


স্টাফ রিপোর্টার: হাদিসুর রহমান

প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারীদের দাবির যৌক্তিকতা যাচাই ও সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। বুধবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

কমিটির সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
সদস্যরা হলেন— শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সভাপতি প্রকৌশলী মো. কবির হোসেন, অ্যাক্রেডিটেশন বোর্ড অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনের চেয়ারম্যান প্রফেসর ড. প্রকৌশলী তানভির মঞ্জুর এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সওব্য) কাজী মুহাম্মদ মোজাম্মেল হক।

কমিটি বিএসসি ডিগ্রিধারী প্রকৌশলীদের দাবিগুলো যাচাই-বাছাই করে সরকারের কাছে সুপারিশ দেবে।

এদিকে একই দিন বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভে নামেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর পৌনে ২টার দিকে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যমুনা ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।

এক শিক্ষার্থী বলেন,
“আমরা আমাদের ন্যায্য অধিকার চাই, সংঘাত নয়। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক, সেটাই প্রত্যাশা।”

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

গোবিপ্রবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে উৎপল ও নাজমুল

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে রাণীশংকৈলে যুবদলের আনন্দ মিছিল

রংপুর মেডিকেল কলেজে ছাত্রদল নেতার গাজাসেবনের ভিডিও ভাইরাল

শেখ হাসিনার মতোই ইবি প্রশাসন অথর্ব হয়ে পড়েছে: ইবি ছাত্রদল আহ্বায়ক

যশোর-৫ আসনে মনিরামপুর ধানের শীষের প্রার্থী নতুন প্রার্থী মুফতি রশীদ ওয়াক্কাস

পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় গোবিপ্রবি ছাত্রদলের প্রচার সম্পাদককে দুই সেমিস্টার বহিষ্কার

আমরা একটি ফেয়ার ইলেকশন চাই, তাতে জামায়াত ইসলামী ১ টা আসন না পেলেও সমস্যা নেই

জুলাই সনদ পর্যালোচনা করে জমা দেয়নি সাতটি রাজনৈতিক দল

এনসিপিতে অস্থিরতা, পদত্যাগ করেছেশীর্ষ নেতা!

দেওয়ালে পিট ঠেকে গেলে যে আমল করবেন