শনিবার , ৩০ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে রাজধানীতে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩০, ২০২৫ ১০:২৯ পূর্বাহ্ণ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সহ দলীয় নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে শনিবার (৩০ আগস্ট) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বায়তুল মোকাররম উত্তর গেইটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে মিছিল পূর্বক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে ড. আব্দুল মান্নান ও মো. শামসুর রহমান।

বায়তুল মোকাররম উত্তর গেটে সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল মৎস্যভবন মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল ও সমাবেশে কেন্দ্রীয় ও মহানগরীর নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

দৌলতপুর সীমান্তে বিজিবির টানা অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক, উদ্ধার ভারতীয় মদ

গাজায় ইসরাইলি হামলায় একই পরিবারের ২৫ জন নিহত

আটকা অবস্থায় গ্রেটা থুনবার্গের ওপর ইসরাইলি বাহিনীর নির্যাতন

যশোর-১ (শার্শা) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন নুরুজ্জামান লিটন

নির্বাচনী গণসংযোগ চট্টগ্রাম -১ আসন

প্রথমবারেই সফল ঢাকেবির ভর্তি পরীক্ষা, ফল আসছে দ্রুত

ভারতকে বাধ্য হয়ে ইলিশ পাঠাতে হচ্ছে : মৎস্য উপদেষ্টা

সাতবছর পর হতে যাচ্ছে গকসু নির্বাচন

চুয়াডাঙ্গায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জুন ২০২৫ এর মাঠ পর্যায়ের ৩য় দিনের কার্যক্রম সম্পন্ন

দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী,আত্মহত্যার চেষ্টা শ্রমিক দল ও সেচ্ছাসেবকদলের ৪ জন গ্রেপ্তার