বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

জাতীয় নির্বাচনে থাকছে না পোস্টার, আচরণবিধি লঙ্ঘনে বাড়ছে দণ্ড

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৯:৫৩ পূর্বাহ্ণ

শৈলকুপা উপজেলা প্রতিনিধি :
এস এম সালমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের প্রচারে থাকছে না পোস্টারের ব্যবহার। একজন প্রার্থী তার সংসদীয় আসনে ২০টির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবে না।
রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় নতুন করে এই বিধান যুক্ত করলো নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচনের দিন ও প্রচারের সময় কোনো ধরনের ড্রোন, কোয়াড কপ্টার বা এ জাতীয় যন্ত্র ব্যবহার করা যাবে না। আর বিলবোর্ডের দৈর্ঘ্য হবে সর্বোচ্চ ১৬ ফুট আর প্রস্থ ৯ ফুট। একটি আসনে সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করা যাবে।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন প্রস্তাবের সঙ্গে সমন্বয় রেখে প্রণীত এ বিধিমালা বুধবার আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি।
নারীদের সাইবার বুলিং রোধ, বিদেশে কোনো প্রার্থীর পক্ষে সশরীরে প্রচারণা না চালানো, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে মিথ্যাচার বা অপপ্রচার চালালে শাস্তির বিধানও রাখা হয়েছে আচরণ বিধিমালায়।
আচরণ বিধিমালা লঙ্ঘনের ঘটনায় দণ্ড বাড়ানোর প্রস্তাব করেছে ইসি। এতে প্রার্থিতা বাতিলের বিধান যুক্ত এবং জরিমানার পরিমাণ ৫০ হাজার থেকে বাড়িয়ে দেড় লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। শাস্তি হিসেবে ছয় মাসের কারাদণ্ডের আগের বিধান বহাল রাখা হয়েছে।
জানা গেছে, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় আগের বেশির ভাগ বিধান বহাল রাখা হয়েছে। তবে বেশকিছু নতুন ধারা যুক্ত করা হয়েছে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

ভারতে আওয়ামী আস্তানা উদঘাটন

আজ ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)- এর বার্ষিক কাউন্সিল অধিবেশন

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার বিষয়ক উপদেষ্টা মিস হুমা খানের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

ভিডব্লিউবি কর্মসূচির তালিকায় স্বজনপ্রীতি আমবাড়ীয়া ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন মুকুল সাময়িক বরখাস্ত

বিএনপি নেতা ফজলুর রহমান কে বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়ার জন্য কারণ দর্শানোর নোটিশ দিয়েছে

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা জুন-২০২৫ এর ৩য় দিনের ইভেন্ট অনুষ্ঠিত

ডুয়েটে ফের কমিটি দিল ছাত্রদল

একটি গোষ্ঠী একাত্তরকে পেছনে ফেলতে চায়-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

শ্যামনগরে প্রস্তাবিত সুন্দরবন দিবস পালিত

কুষ্টিয়া-৪ আসনে মনোনয়ন বঞ্চিত আনছার প্রামানিকের সমর্থকদের বিক্ষোভ