সোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

শৈলকুপায় জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২২, ২০২৫ ২:২০ অপরাহ্ণ


এস এম সালমান, শৈলকুপা উপজেলা প্রতিনিধি
যুবকরাই দেশ পরিবর্তনের চালিকা শক্তি – এ.এস.এম মতিউর রহমান

ঝিনাইদহের শৈলকুপায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার একটি স্থানীয় মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা জামায়াতের আমীর ও ঝিনাইদহ-১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এ.এস.এম মতিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন—
“যুবকরাই দেশ পরিবর্তনের চালিকা হাতিয়ার। আগামী নির্বাচনে তারাই হবে সবচেয়ে বড় শক্তি। যুবসমাজকে নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে পারলে বাংলাদেশে একটি সৎ ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব।”

তিনি আরও বলেন, “আজকের তরুণরা যদি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয় এবং সত্য ও ন্যায়ের পথে এগিয়ে আসে, তাহলে আগামী প্রজন্ম একটি নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ পাবে।”

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ। বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অনৈতিক কার্যকলাপ থেকে দূরে রেখে খেলাধুলা ও ইতিবাচক কর্মে সম্পৃক্ত করাই হবে আগামী দিনের প্রধান লক্ষ্য।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শতাধিক যুবক অংশগ্রহণ করেন। তরুণদের উপস্থিতিতে সম্মেলন প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।

আয়োজকরা জানান, এ ধরনের সম্মেলন নিয়মিত আয়োজনের মাধ্যমে তরুণদের সংগঠিত করা হবে এবং ভবিষ্যতে তাদেরকে সমাজ পরিবর্তনের অগ্রদূত হিসেবে গড়ে তোলা হবে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

সেপ্টেম্বরে এলসি খোলার পরিমাণ বেড়েছে ৭ শতাংশ

দৌলতপুরে সাবেক এমপি বাচ্চু মোল্লার মনোনয়ন ফরম সংগ্রহ: সুসংহত হচ্ছে ধানের শীষের মাঠ

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এর সঙ্গে সুইজারল্যান্ডের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নরসিংদীতে মেঘনা নদীর বালু উত্তোলন করছে আওয়ামী লীগ বিএনপি কাধে কাধ মিলিয়ে

দলীয় সংহতির স্বার্থে প্রার্থিতা প্রত্যাহার করলেন জেড মর্তূজা তুলা

এমপিদের বিনামূল্যে গাড়ি দেয়ার পরিকল্পনা, পূর্ব তিমুরে ব্যাপক বিক্ষোভ

খুলনায় এনসিপি নেতাকে মাথায় গুলিবেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি

‎সুন্দরবনে অপহৃত ৩ পর্যটক উদ্ধার, আটক ৬

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান কর্তৃক জুলাই গণঅভ্যুত্থান নিয়ে অবমাননাকর বক্তৃতা প্রদানের প্রতিবাদে বাগছাসের বিক্ষোভ সমাবেশ।

টানা বৃষ্টিতে শাহজালাল বিমানবন্দর এলাকায় হাঁটু পানি