সোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

সীরাত অলিম্পিয়াড বিজয়ীদের হাতে পুরস্কার দিলেন ধর্ম উপদেষ্টা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৫:২৯ অপরাহ্ণ

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বর্তমান বিশ্বে বিজ্ঞানের অগ্রগতি, প্রযুক্তির বিকাশ ও বিশ্বায়নের কারণে মানুষের জীবন যেমন সহজতর হয়েছে, তেমনি নৈতিক অবক্ষয়, পারিবারিক সংকট, সামাজিক বৈষম্য, সন্ত্রাসবাদ ও ধর্মীয় দ্বন্দ্বও তীব্রতর হয়েছে। এ বাস্তবতায় রাসুল (সা) এর সীরাত চর্চা মানবজাতির জন্য অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে।

সোমবার বিকেলে রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে হাসানাহ ফাউন্ডেশনের উদ্যোগে  সীরাত অলিম্পিয়াড- ২০২৫ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন,  ধর্মীয় সংঘাত আজকের পৃথিবীর অন্যতম বড় সমস্যা। রাসুল (সা) মদিনায় ইহুদি, খ্রিষ্টান ও মুসলমানদের নিয়ে মদিনা সনদ প্রণয়ন করেছিলেন। এ সনদে সবার ধর্মীয় স্বাধীনতা স্বীকৃত হয়েছিল। রাসুল (সা) এর শিক্ষাই আন্তঃধর্মীয় সহাবস্থান ও সহনশীলতার প্রকৃত ভিত্তি।

হাসানাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান আজহারীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শাইখ মুখতার আহমাদ, শাইখ রেজাউল করিম আবরার, শাইখ সিফাত হাসান, শাইখ মুহাদ্দিস মাহমুদুল হাসান,শাইখ ড. আবুল কালাম আজাদ বাশার,শাইখ ফখরুদ্দিন আহমাদ, শাইখ নাসিরুদ্দিন হেলালী, শাইখ মুফতি সাইফুল ইসলাম,শাইখ আব্দুল হাই সাইফুল্লাহ প্রমূখ বক্তৃতা করেন।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

ভারতের জলসীমায় আটক ১৩ বাংলাদেশি

ময়মনসিংহে দিনের বেলা তালা খুলে চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ, শিক্ষক ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক সম্মেলনে সেরা ইবি শিক্ষার্থীদের গবেষণাপত্র

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: ড. হেলাল উদ্দিন

ইবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটিকে শাখা ছাত্রশিবিরের শুভেচ্ছা 

ইসরাইলি হামলায় গাজার ৯০ শতাংশ এলাকা এখন ধ্বংসস্তূপ

আবারো দেখা যাবে ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ

দুই দশক পর গণমাধ্যমে তারেক রহমানের সাক্ষাৎকার

কুষ্টিয়ায় বাজারে মরিচ বিক্রি করতে এসে লাশ হয়ে ফিরলেন কৃষক !

ঠাকুরগাঁওয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ দুই পরীক্ষার্থী আটক