রবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

খাগড়াছড়িতে আন্দোলনের পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন আছে: পার্বত্য উপদেষ্টা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৯:৪১ পূর্বাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, খাগড়াছড়িতে আন্দোলনের পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন আছে। রোববার দুপুরে তিনি একথা বলেন।

পাহাড়ি শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার জেরে গত কয়েক দিন ধরে অবরোধ, মিছিল, সমাবেশ ও সবশেষ সহিংস পরিস্থিতির পর খাগড়াছড়িতে এখন থমথমে অবস্থা বিরাজ করছে।

শনিবার দুপুর থেকে সদর উপজেলা পরিষদ এলাকা, মহাজন পাড়া, নারিকেল বাগান, চেঙ্গী স্কোয়ার, শহীদ কাদের সড়কে দুটি পক্ষের মধ্যে পৃথক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আইনশৃঙ্খলাবাহিনী ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।ঘটনার সময় স্বনির্ভর এবং নারিকেল বাগান এলাকায় বেশ কিছু দোকানে হামলা, ভাঙচুর করা হয়।

পরিস্থিতি অবনতি হওয়ায় দুপুর থেকে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য জারিকৃত ১৪৪ ধারা বলবৎ রয়েছে।৭ প্লাটুন বিজিবির পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে।

সহিংতায় অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।এরমধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়েছে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

একযোগে বিএনপিতে যোগ দিলেন জামায়াত নেতাসহ ৩ জন ইউনিয়ন পরিষদের সদস্য

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নরসিংদীতে ৪৬ জন জমা দিয়েছেন মনোনয়ন পত্র

রানীশংকৈল শিবদিঘী বাজারে প্রশাসনের নজরদারি, রমজানে বাজার স্থিতিশীল রাখতে সতর্কবার্তা

চুয়াডাঙ্গায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ গ্রেফতার-০২জন

ঝিকরগাছা যুবদল নেতা গুমের অভিযোগে মহাসড়ক অবরোধ

সাংবাদিকরা জাতির দর্পণ, কিন্তু সেই দর্পণ আজ নিজেরাই কলুষিত হয়ে পড়ছে

খুলনা মহানগরীর ৬৭ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিতে

ডাকসু-জাকসুতে জালিয়াতি করে নির্দিষ্ট সংগঠনকে জয়ী করেছে কর্তৃপক্ষ: রিজভী

শৈলকুপায় অস্ত্র ও বিস্ফোরকসহ যুবক আটক

পীরগঞ্জ পৌর শহরে রাতের বাজারে ইউএনওর হঠাৎ অভিযান, ন্যায্য মূল্যে পণ্য বিক্রির নির্দেশ