সোমবার , ২২ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

গোবিপ্রবি সাংবাদিক সমিতির কার্যনির্বাহী (২০২৫-২৬) নির্বাচন আগামীকাল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২২, ২০২৫ ১:৫০ অপরাহ্ণ

গোবিপ্রবি প্রতিনিধি: আগামীকাল ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গোবিপ্রবিসাস) এর কার্যনির্বাহী পরিষদ ২০২৫-২৬ এর নির্বাচন। গোবিপ্রবি প্রশাসনিক ভবনের ১০১ নং কক্ষে গোবিপ্রবি সাংবাদিক সমিতির স্থায়ী কার্যালয়ে নির্বাচন কার্যক্রম পরিচালিত হবে।

নির্বাচন কমিশন স্বাক্ষরিত তফসিল থেকে জানা যায়, মনোনয়ন ফরম বিতরণ করা হয় ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখ দুপুর ২.০০টা থেকে বিকেল ৫.০০টা পর্যন্ত। পরবর্তীতে ১৮ ডিসেম্বর ২০২৫ মনোনয়ন ফরম সকাল ১০.০০টা থেকে দুপুর ১.০০টার মধ্যে জমা নেয়া হয় এবং একই দিনে মনোনয়ন ফরম প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয় দুপুর ২.০০টা থেকে ৫.০০টা পর্যন্ত। এছাড়াও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয় ১৮ ডিসেম্বর ২০২৫ বিকাল ৫.৩০টায়।

আগামী ২৩ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে ফাইনাল নির্বাচন। তফসিল থেকে আরও জানা যায়, ভোট গ্রহণ ২৩ ডিসেম্বর সকাল ১০.০০টায় শুরু হয়ে চলবে দুপুর ১.০০টা পর্যন্ত এবং নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে একই দিন দুপুর ১.২০মিনিটে ।
নির্বাচনে মনোনয়ন পত্রের মূল্যমান নির্ধারণ করা হয়েছে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী- ৩০০ টাকা, ও অন্যান্য পদপ্রার্থী- ২০০ টাকা।

পাঁচ সদস্য নিয়ে গঠিত নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশন হিসেবে রয়েছেন: মানসুরা খানম, সহযোগী অধ্যাপক-আইনবিভাগ এবং অন্যান্য সদস্যরা হলেন , মো:মজনুর রশিদ, সহযোগী অধ্যাপক-সমাজবিজ্ঞান বিভাগ, সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক-গণিত বিভাগ, শাহ মো: জহুরুল ইসলাম, সভাপতি -গোবিপ্রবিসাস এবং মো: রিশাদ হোসেন, সাধারণ সম্পাদক -গোবিপ্রবিসাস।

প্রধান নির্বাচন কমিশন মানসুরা খানম বলেন,আমরা সবাই জানি গোবিপ্রবি সাংবাদিক সমিতি দীর্ঘদিন ধরে ন্যায় ও সততার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে আসছে, আমি দীর্ঘদিন ধরে সাংবাদিক সমিতির নির্বাচনী কার্যক্রমের সাথে যুক্ত আছি এবং এবারও আমি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আশা করি এবারের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে ইনশাআল্লাহ।

উল্লেখ্য, সাংবাদিক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী গতবছর নির্বাচনে বিজয় লাভ করে (শাহ মো: জহুরুল ইসলাম ) কার্যনির্বাহী কমিটি ২০২৪-২৫ গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় ২০২৫-২৬ কমিটি গঠনের লক্ষ্যে এবছর ২৩ডিসেম্বর ২০২৫ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

আমীরে জামায়াতের সঙ্গে ইউরোপিয়ান পার্লামেন্ট-এর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত

ইবিতে সাংবাদিকদের মারধর, তিন শিক্ষার্থী বহিষ্কার

পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন, সিদ্ধান্ত নেবে দলগুলো: প্রেস সচিব

ফ্যাসিবাদবিরোধীদের নিয়ে জাতীয় ঐক্যমতের সরকার হবে: এ্যানি

বিএনপির কাউন্সিল ভোটগনণাকালে ব্যালট বাক্স ছিনতাই, ফলাফল স্থগিত

ভাঙ্গায় বিএনপি ও জামায়াত প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

ভূঞাপুর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্নসভাপতি রাজ্জাক, কামাল সম্পাদক

‎সুন্দরবনে ৪৯০ কেজি অবৈধ কাঁকড়াসহ ৫ ব্যবসায়ী আটক

শ্যামনগরে সরস্বতি প্রতিমা তৈরী শিল্পিরা শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন