বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

‎তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মোংলায় আনন্দ মিছিল ও পথসভা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৪, ২০২৫ ২:০৫ অপরাহ্ণ


‎ম.ম.রবি ডাকুয়া,মোংলাঃ

‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মোংলায় আনন্দ মিছিল ও পথসভা করেছে পৌর বিএনপি। মঙ্গলবার বিকেলে পৌর শহরের মাদ্রাসা রোডের অস্থায়ী কার্যালয় থেকে বের হওয়া আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

‎পরে পৌর মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয় পথসভা। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার,

‎বিএনপি নেতা খোরশেদ আলম,আঃসালাম ব্যাপারী, মোঃ শাহজাহান, পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ আলাউদ্দিন, মহিলা দলের নেত্রী বেবী রহমান, দুলি সরদার সহ স্থানীয় নেতা কর্মী।

‎এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ১৮ বছর পর লন্ডন থেকে দেশে ফিরছেন তারেক রহমান। তাই তাকে স্বাগত জানাতে ঢাকায় ছুটে যাবেন পৌর বিএনপির নেতা-কর্মীরা।

‎পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ জুলফিকার আলীর নেতৃত্বে শতশত নেতা-কর্মীরা ২৪ ডিসেম্বর ঢাকার পথে রওনা হবেন। আর নেতা-কর্মীদের যাতায়াতেরও সকল ব্যবস্থা করেছেন পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলী।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

ফকিরহাটে সূর্যের দেখা নেই, তীব্র শীতে বিপর্যস্ত

মায়ামির জোড়া গোলে ন্যাশভিল এসসির হার

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীনের বিরুদ্ধে জেলা সুপার ও ওসি বদলিতে ঘুষ বাণিজ্যের অভিযোগ,

নিউইয়র্কে পর্যটক বাহী বাস দূর্ঘটনার শিকার নিহত ৫

সরকার জনগণের গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শাসন – শোষণ করতে চাচ্ছে — এ্যাডঃ রবিউল ইসলাম

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জীবন

পতিত ফ্যাসিস্ট-খুনীদের বিরুদ্ধে সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে – খেলাফত মজলিস

নবীনগরে উৎসবমুখর পরিবেশে কাজী নাজমুল হোসেন তাপসের মনোনয়নপত্র জমা দেন।

কেন সাদিক কায়েমকে ডাকসু ভিপি হিসেবে বেছে নিলেন শিক্ষার্থীরা

নতুন কৌশলে রাজপথে নামার পরিকল্পনা এনসিপির