বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

টাঙ্গাইলে নূরানী স্কলারশিপ–২০২৫ এর ফলাফল হস্তান্তর

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৫, ২০২৫ ৯:৪৫ পূর্বাহ্ণ

সৈয়দ সরোয়ার সাদী, ভূঞাপুর:
টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত নূরানী স্কলারশিপ–২০২৫ এর ফলাফল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
বৃহষ্পতিবার (২৫ ডিসেম্বর) পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির পক্ষ থেকে প্রস্তুতকৃত ফলাফল ফাউন্ডেশনের সভাপতি শেখ মাহদী হাসান শিবলী–এর নিকট হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব মাহফুজুর রহমান, মহাসচিব মাওলানা নুরুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি রবিউল ইসলাম, গোপালপুর উপজেলা জিম্মাদার মাওলানা নোমান, ঘাটাইল উপজেলা জিম্মাদার মাওলানা আব্দুর রশিদ, ভূঞাপুর জিম্মাদার হাফেজ মেহেদি, সিরাজগঞ্জ জেলা জিম্মাদার আলহাজ্ব শরিফুল ইসলামসহ বিভিন্ন উপজেলার দায়িত্বশীল জিম্মাদারবৃন্দ।
বক্তারা বলেন—

নূরানী শিক্ষার মানোন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং দ্বীনি শিক্ষাকে আরও সুসংগঠিত ও যুগোপযোগী করার লক্ষ্যে এই স্কলারশিপ কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। অত্যন্ত স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে খাতা মূল্যায়নের মাধ্যমে ফলাফল প্রস্তুত করা হয়েছে।
ফাউন্ডেশনের সভাপতি শেখ মাহদী হাসান শিবলী বলেন—
“নূরানী শিক্ষার অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইনশাআল্লাহ ভবিষ্যতে এই স্কলারশিপ কার্যক্রম আরও বিস্তৃত, পরিকল্পিত ও মানসম্মতভাবে বাস্তবায়ন করা হবে।”

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে রাজধানীতে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

‎ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট জাদুঘরের ই-টিকেটিং সেবা চালু

রাজস্ব বোর্ডের ৬ কর্মকর্তার বিরুদ্ধে দূর্নীতি অভিযোগ অনুসন্ধান করছে দুদক

শ্যামনগরে সরস্বতি প্রতিমা তৈরী শিল্পিরা শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন

আন্ত:বিশ্ববিদ্যালয় কাবাডি প্রতিযোগিতায় ইবি ৩য়

উপ-রেজিস্ট্রারের দাঁড়ি ধরে টান, সিঁড়িতে ফেলে দেওয়া হয় প্রোভিসিকে

ইবিতে আইন বিভাগের ‘বিজয় উৎসব’

আফগানিস্তান মধ্য ও দক্ষিণ এশিয়ার মধ্যে একটি সেতু হয়ে উঠেছে

রাজনৈতিক সহিংসতা সহ্য করা হবে না

ফজরের আজান ঘুমের ডিস্টার্ব হয় বলে ইমামকে কুপিয়ে হত্যা করলো বিএনপি নেতা