সোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

বরগুনায় নির্বাচনী মাঠে উত্তাপ, মনোনয়নপত্র দাখিলে ব্যস্ত প্রার্থীরা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৯, ২০২৫ ১১:৫৪ পূর্বাহ্ণ


বরগুনা সংবাদদাতা :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বরগুনায় শুরু হয়েছে মনোনয়নপত্র দাখিলের আনুষ্ঠানিকতা। সকাল থেকেই জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। রিটার্নিং অফিসার সরাসরি মনোনয়নপত্র গ্রহণ করছেন।
বরগুনা–১ আসনে মোট ৬ জন এবং বরগুনা–২ আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন।
এর মধ্যে বরগুনা–১ আসনে আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী মুহিব্বুল্লাহ হারুন।
এ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মো. জাহাঙ্গীর হোসাইন এবং বিএনপির সাবেক সংসদ সদস্য মতিউর রহমান তালুকদারের ছেলে সিদ্দিকুর রহমান মনোনয়নপত্র ক্রয় করেছেন।
অন্যদিকে বরগুনা–২ আসনে মনোনয়নপত্র জমাদানকারীদের মধ্যে রয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি, জামায়াতে ইসলামের ডা. সুলতান আহমেদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি মিজানুর রহমান কাসেমী।
এছাড়াও এ আসনে খেলাফত মজলিসের মো. রফিকুল ইসলাম, জাতীয় পার্টির আব্দুল লতিফ ফরাজী, স্বতন্ত্র প্রার্থী মো. রাশেদুজ্জামান ও মো. সোলায়মান, বিএনপির মাওলানা মো. শামীম এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সৈয়দ মো. নাজেম আফরোজ মনোনয়নপত্র ক্রয় করেছেন।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

ডাকসু নির্বাচনে ধর্ষণের হুমকিদাতা আলী হোসেন বহিষ্কার

সাংবাদিককে অপহরণ করে মারধরের ঘটনায় রংপুরজুড়ে তোলপাড়

ডেঙ্গুতে একদিনে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯১২

ভারতীয় কিংবদন্তি হকি তারকার বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে হিন্দি গান পরিবেশনায় শিক্ষকের নিন্দা

সাংবাদিকদের সংগঠন কো-অপারেটিভ প্রেসক্লাব ময়মনসিংহ জেলার শিক্ষা বিষয়ক সম্পাদক মিয়া সুলেমান।

জায়েদ খানকে তানজিন তিশা বললেন আমি মা হতে চাই

সমুচা না নিয়ে আসায় বিচার বসিয়ে স্বামীকে পিটালো বউ

ভারী বর্ষণের ফলে নেপালে ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইন প্রচেষ্টা। ছবি সংগৃহীত