শুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন ঢাকা পলিটেকনিকের ৬ রোভার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৯, ২০২৬ ৯:৩৪ পূর্বাহ্ণ

আরমান খান ছামির, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট

অসামান্য দক্ষতা ও নিরলস সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ ‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের রোভার স্কাউট গ্রুপের ৬ জন রোভার সদস্য।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশ স্কাউটসের অফিসিয়াল ওয়েবসাইটে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন কর্তৃপক্ষ।
জানা যায়, রোভার স্কাউটিং কার্যক্রমে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটসের ‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’-এ মনোনীত হয়েছেন তারা।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত রোভার সদস্যরা হলেন— সিভিল ডিপার্টমেন্টের ৮ম পর্বের শিক্ষার্থী ও সহকারী রোভার মেট মো. সাঈদ ফরাজী, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ৮ম পর্বের শিক্ষার্থী ও সহকারী রোভার মেট মো. তালিমুল ইসলাম, কেমিক্যাল ডিপার্টমেন্টের ৮ম পর্বের শিক্ষার্থী ও সহকারী রোভার মেট মো. আসিফ আহমেদ, সিভিল ডিপার্টমেন্টের ৮ম পর্বের শিক্ষার্থী ও রোভার মেট মো. রিফাত শরীফ, অটোমোবাইল ডিপার্টমেন্টের ৮ম পর্বের শিক্ষার্থী ও সহকারী রোভার মেট ইফতেখার আলম ঝলক এবং মেকানিক্যাল ডিপার্টমেন্টের ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থী রোভার সদস্য তামিম উদ্দারী।

উল্লেখ্য, স্কাউট আন্দোলনের মাধ্যমে মানব কল্যাণে আত্মনিবেদন করে রক্তদান, জলোচ্ছ্বাস, ঝড়-বাদল, বন্যা, আপৎকালীন উদ্ধার, ত্রাণসামগ্রী সংগ্রহ ও বিতরণ, ইত্যাদি কাজে আত্মনিবেদন করায় সাহসী ও গৌরবময় সেবার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটস প্রতিবছর ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান করে থাকে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

মসুরক্ষেতে মিলল আগ্নেয়াস্ত্র: চিলমারী সীমান্তে বিজিবির বড় সাফল্য

নতুন কৌশলে রাজপথে নামার পরিকল্পনা এনসিপির

যৌন হয়রানির অভিযোগ উঠছে ঢাবি ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান ড.মো: ফেরদৌস এর বিরুদ্ধে

রাজবাড়ীতে মাজারে হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৫

সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ০৪ (চার) কেজি গাঁজা সহ ১ জন মাদক কারবারি গ্রেফতার

নিউইয়র্কে হামলা, আ.লীগের বিচারসহ তিন দাবি এনসিপির

বাঘের সাথে লড়েছি, বানরের ভয় পাই না: ইবি ছাত্রশিবির সভাপতি

গোবিপ্রবিতে পাঞ্জেগানা মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন

সুদানের পশ্চিমাঞ্চলীয় ভূমি ধ্বস

চট্টগ্রামের সন্দ্বীপে কোস্ট গার্ডের অভিযানে ২ জন আটক।