সোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

মৌলভীবাজারের রাজনগরে জামায়াতের নির্বাচনী প্রচারনায় বিএনপির সন্ত্রাসী হামলা।

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৭:০৭ অপরাহ্ণ

প্রতিনিধি | এম. সাঈদ

রাজনগরে দাঁড়িপাল্লার মিছিলে হামলার অভিযোগ: বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দেশীয় অস্ত্র ব্যবহারের দাবি, আহত একাধিক জামায়াত কর্মী।

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় নির্বাচনী উত্তাপের মধ্যে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের মিছিলে হামলার অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে।সোমবার (০৯ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৯টার পর রাজনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর বাজারে দাঁড়িপাল্লার সর্বশেষ মিছিল চলাকালে হঠাৎ রাজনগর ইউনিয়নের বিএনপি-সমর্থিত চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরীসহ জামাল ও রোকনের নেতৃত্বে একদল কর্মী মিছিলে হামলা চালায়। পরে তারা জামায়াতের একটি নির্বাচনী অফিস ঘেরাও করে দেশীয় অস্ত্র ব্যবহার করে ভাঙচুর ও আক্রমণ চালিয়েছে—এমন অভিযোগ করেছে জামায়াত নেতাকর্মীরা।

ঘটনায় জামায়াতের একাধিক কর্মী আহত হন। আহতদের রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল সূত্র। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

জামায়াতের স্থানীয় নেতারা অভিযোগ করে বলেন, নির্বাচনী মাঠে তাদের ক্রমবর্ধমান জনসমর্থনে আতঙ্কিত হয়ে বিএনপির একটি অংশ পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেপ্তার ও নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

লক্ষ্মীপুরে জুমার খুতবায় বিএনপি নেতাদের বাধা, ভিডিও ভাইরাল

শ্যামনগর ভয়েস অফ সিটিজেন্সের অর্ধ- বার্ষিক সভা

খুনিদের জীবিত দেখতে চাই ইনকিলাব মঞ্চ

সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদে শিক্ষক নিয়োগের আদেশ প্রধান উপদেষ্টার

জামাত ইসলামির আমীর সুস্থ আছেন সবার কাছে দোয়া চেয়েছেন

পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় বহিষ্কার গোবিপ্রবি শিক্ষার্থী

হাসনাত আব্দুল্লাহ কে ফক্কিনির বাচ্চা বললো রুমিন ফারহানা

গোপালগঞ্জের কলিগ্রাম ব্যাপ্টিষ্ট চার্চে উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে বড়দিন পালিত

বিটিসিএল ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি কাইয়ুম বাচ্চু, সেক্রেটারি আতিকুল ইসলাম তুহিন।

মিথ্যা বলেছেন টিউলিপ, স্টারমারের নতুন দুঃস্বপ্ন