সোমবার , ৪ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ১০০০ পিস ইয়াবা সহ ১ জন মাদক কারবারি গ্রেফতার।

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৪, ২০২৫ ৫:২৭ অপরাহ্ণ
সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ১০০০ পিস ইয়াবা সহ ১ জন মাদক কারবারি গ্রেফতার।

সোনারগাঁও থানার এসআই(নিঃ)/মোহাম্মদ ইকরাম উজ্জামান সংগীয় ফোর্সসহ সোনারগাঁও থানাধীন আষারঢ়িয়ারচর সাকিনস্থ মেঘনা টোল প্লাজার পশ্চিম পার্শ্বে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ঢাকাগামী মহাসড়কের পাশে পুলিশ চেকপোস্টের সামনে পাকা রাস্তার উপর অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের জন্য সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশিকালে বিকাল ১৭.১০ ঘটিকার সময় কুমিল্লা দিক হতে “তিশা”নামীয় যাত্রীবাহী পরিবহন, যার রেজিঃ নং ঢাকা মেট্রো-ব-১৪-৮৬৭০ নামক বাসটি থামানোর সংকেত দিলে চালক বাসটি থামায়। অতঃপর উল্লিখিত অফিসার ও ফোর্স বর্ণিত বাসের ভিতরে উঠে সন্দেহ ভাজন ব্যক্তিদের নাম ঠিকানা জিজ্ঞাসাবাদে C-3 সিটে বসা ব্যক্তি তার সিট হতে উঠে কৌশলে গাড়ি হতে নামার চেষ্টা করলে সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদে সে এলোমেলো কথা বলে। অতঃপর সংগীয় ফোর্সের সহায়তায় তাকে বাস হতে নিচে নামানো হয়। নিচে নামানোর পর উক্ত ব্যক্তি তার নাম নাঈম আহম্মেদ পলাশ (২৫), পিতা-মোঃ মনির হোসেন, মাতা-খুকু বেগম, সাং-রামসিদ্ধি মেল্লাপাড়া, পোঃ-বাঁশগ্রাম, ওয়ার্ড নং- ০৩, ১০নং ভদ্রবিলা ইউপি, থানা-সদর, জেলা-নড়াইল, বর্তমানে সাং-উত্তর গ্রাম পূর্বপাড়া(নানা মৃত আরব আলীর বাড়ী), পো- শংকচাইল বাজার, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা বলে জানায়। এরপর তার শরীর তল্লাশি করার সময় তার নিজ হাতে তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট হতে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট বের করে দিলে উক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। ধৃত মাদক কারবারির বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে অদ্য ০৩/০৮/২৫ খ্রিঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

নির্বাচন কমিশনের কাছে নিবন্ধন চাওয়া সব দলই প্রাথমিক বাচাইয়ে ফেল

ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীতে আওয়ামী লীগের ভাঙা অফিসে আবারও ভাংচুর

আধিপত্যবাদ বিরোধী মঞ্চের উদ্যোগে কুমারখালীতে বিশাল মানববন্ধন

১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে

দুই দশক পর গণমাধ্যমে তারেক রহমানের সাক্ষাৎকার

হিজাব-নিকাব নিয়ে কটুক্তি: বিএনপি নেতার শাস্তির দাবিতে ইবিতে মানববন্ধন

ভূঞাপুরে শীতের শুরুতেই ব্যস্ততা বেড়েছে লেপ-তোষক কারিগরদের

কুড়িগ্রামের ডিসি ও রিটার্নিং অফিসার অন্নপূর্ণা দেবনাথের অপসারণের জোরালো দাবি

সেনাবাহিনিতে চাকুরী সুযোগ আবেদন করবেন যেভাবে…