রবিবার , ২৪ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

রাজশাহী নগরীতে সাবেক ডিবি কর্মকর্তাকে গণপিটুনি দিয়েছে তার দ্বারা নির্যাতনের শিকার হওয়া ভুক্তভোগীরা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৪, ২০২৫ ৫:৩৩ পূর্বাহ্ণ

গণপিটুনির শিকার হওয়া মাহবুব হাসান রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) এসআই ছিলেন। নিষিদ্ধ ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে এমন কোন অপকর্ম নেই যা সে করেনি। গতবছরের আগস্ট মাসে তার বিরুদ্ধে রাজশাহীতে এক যুবককে ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে মামলা হয়েছিল।

মামলার এজাহারে জানা যায়, ২০১৯ সালের ২৩ অক্টোবর তৎকালীন এসআই মাহবুব হাসান সাদা পোশাকে মাসুদ রানার বাড়িতে গিয়ে তার ছেলে রাজীব আলীর মাথায় অস্ত্র ঠেকিয়ে নগরীর শিমলা বাগানে তুলে নিয়ে যান। এরপর মাসুদ রানাকে ফোন করে জানানো হয়, তাৎক্ষণিকভাবে পাঁচ লাখ টাকা না দিলে রাজীবকে ক্রসফায়ারে দেওয়া হবে। শিমলা বাগানে গিয়ে মাহবুব হাসানের হাতে পাঁচ লাখ টাকা তুলে দেন মাসুদ রানা। এ সময় মাহবুব হাসান রাজীবের বাবাকে বাড়ি চলে যেতে বলেন এবং রাজীবকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলেন। কিন্তু পরদিন রাজীবকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। দীর্ঘ ১৬ মাস কারাভোগ করার পর জামিন পান রাজীব।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

হাইওয়েতে ১০৪৩ ডাকাত

আজ সন্ধ্যা ৭ টায় প্রকাশ হবে জাকসুর ফলাফল

সচিবালয়ে কর্মচারীদের একাংশের বিক্ষোভ

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ

ধর্ম অবমাননার দায়ে প্রথম আলোর সম্পাদক সহ তিনজনের বিরুদ্ধে মামলা

গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক সংকট: খাদ্যঘাটতিতে শিশুদের মৃত্যু, সীমিত মানবিক সহায়তা চালু

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী অভিযানে অবৈধ মাদকদ্রব্য ০৪ (চার) বোতল ভারতীয় মদ উদ্ধার। গ্রেফতার-০১(এক) জন।

শার্শা সাতমাইল-গোগা সড়ক : কাজ বন্ধের ২৪ ঘণ্টার মধ্যে ফের ঢালাই

ঝিনাইগাতীর রাংটিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত ৩

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ইবিতে মশাল মিছিল