শনিবার , ৩০ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

আমার চাহিদা যে পূরণ করতে পারবে তাকেই বিয়ে করবঅভিনেত্রী সুস্মিতা সেন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩০, ২০২৫ ৭:৩৯ পূর্বাহ্ণ

সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন বর্তমান অভিনয়ে অনিয়মিত তবে অনুরাগীদের আলোচনায় এখনও প্রাসঙ্গিক তিনি।

এক সময়ের বলিউড কাঁপানো অভিনেত্রীর জীবনে একাধিক পুরুষ এসেছে। খেলোয়াড় থেকে শুরু করে হাঁটুর বয়সি মডেল— অনেকেই রয়েছেন সেই তালিকায়।

বয়স পঞ্চাশ পার হলেও অবিবাহিত রয়েছেন এই অভিনেত্রী। এবার জানা গেল বিয়ের জন্য পাত্র খুঁজছেন সুস্মিতা। তবে পাত্রকে মানতে হবে একটা শর্ত- সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটি বলেন অভিনেত্রী।

সাবেক বিশ্বসুন্দরীর ভাষ্য, ‘আমি তো বিয়েতে রাজি। কিন্তু এমন মানুষকে পেতে হবে, যার সঙ্গে আমার মন একই সূত্রে বাঁধা থাকবে। সে আমাকে দিনরাত ভালোবাসবে, প্রতিটা সময় আমাকে বুঝবে। কিন্তু এমন মানুষ তো পাওয়া মুশকিল। যেদিন এমন মানুষ পাবো, সেদিন বিয়ে করব।’

সুস্মিতা আরও বললেন, ‘শুনতে আজব লাগলেও, আসলে আমার চাহিদার তালিকা অনেক লম্বা। সেটা পূরণ যে করতে পারবে তাঁকেই বিয়ে করব। নাহলে একাই ভালো আছি।’

নিজের প্রেমের ব্যাপারে কখনও রাখঢাক করেননি সুস্মিতা। যখন যার সঙ্গে হৃদয়ের সম্পর্কে জড়িয়েছেন তখন সেটা প্রকাশ করেছেন। সুস্মিতার জীবনে এর আগে এসেছেন অভিনেতা রণদীপ হুডা, রেস্তরাঁর মালিক হৃতিক ভাসিন। সম্প্রতি পুরনো প্রেমিক রহমান শলের সঙ্গে রয়েছেন লিভ ইন সম্পর্কে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে পুলিশসহ ১০ জন ট্যাটাবিদ্ধ, অগ্নিসংযোগ

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী অভিযানে অবৈধ মাদকদ্রব্য ০৪ (চার) বোতল ভারতীয় মদ উদ্ধার। গ্রেফতার-০১(এক) জন।

গোবিপ্রবি সাংবাদিক সমিতির কার্যনির্বাহী (২০২৫-২৬) নির্বাচন আগামীকাল

ইবি শিক্ষার্থীদের কুষ্টিয়া-খুলনা মহাসড়ক ব্লকেড কর্মসূচি

নেদারল্যান্ডসে অভিবাসনবিরোধী ব্যাপক বিক্ষোভ

ফ্যাসিবাদবিরোধীদের নিয়ে জাতীয় ঐক্যমতের সরকার হবে: এ্যানি

চুয়াডাঙ্গায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জুন ২০২৫ এর মাঠ পর্যায়ের ৩য় দিনের কার্যক্রম সম্পন্ন

‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান

ঘুষ বাণিজ্যের অভিযোগে কানুনগোর বদলি হলেও একই অভিযোগে স্বপদে বহাল এডিসি রেভিনিও

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১২ দিনের ছুটিতে যাচ্ছে গোবিপ্রবি