“নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই। আমরা বর্তমানে একটি অত্যন্ত স্পর্শকাতর গণতান্ত্রিক উত্তরণের সময় অতিক্রম করছি, যার প্রথম…
গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩০ আগস্ট) দুপুরে তিনি নুরকে ফোন করে তার শারীরিক অবস্থা ও শুক্রবারের ঘটনার বিস্তারিত জানতে চান। বিষয়টি গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ নিশ্চিত করেছেন। ফোনালাপে নুর হামলার বর্ণনা তুলে ধরেন। এসময় ড. ইউনূস আশ্বাস দেন, হামলায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অন্যদিকে, নুরের ওপর হামলাকে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শনিবার ঝিনাইদহে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “নুরের ওপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। জাতীয় পার্টি অতীতে মানুষের সঙ্গে বেঈমানি করেছে, তাদের সেই পুরোনো ইতিহাস আবার সামনে এসেছে। তাই তাদের নিষিদ্ধের দাবি উঠেছে, আইনগত দিক যাচাই করে ব্যবস্থা নেয়া হবে।” এর আগে শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে গুরুতর আহত অবস্থায় নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথায় আঘাতজনিত রক্তক্ষরণ হয়েছে, নাক ও ডান চোয়ালের হাড় ভেঙে গেছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন। ঢামেক জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানান, মাথার সিটিস্ক্যান রিপোর্টে রক্তক্ষরণের পাশাপাশি সামান্য ফোলা ধরা পড়েছে। নাক, চোখ ও মুখে ফোলা ও রক্ত জমাট বাঁধা রয়েছে। তবে শরীরের অন্য কোথাও গুরুতর আঘাত নেই। নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডা. জাহিদ রায়হান বলেন, “নুর এখনো শঙ্কামুক্ত নন। মাথার ভেতরে পানি জমাট বাঁধলেও আপাতত অপারেশনের প্রয়োজন নেই। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন।” এদিকে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানিয়েছেন, নুর অক্সিজেন সম্বলিত বেডে ভর্তি আছেন এবং গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। তার পরিবার দেশবাসীর কাছে দ্রুত আরোগ্যের জন্য দোয়া প্রার্থনা করেছে।
এবার স্ট্যান্ডার্ড নারী-পুরুষ ফুটবলের মতো ফুটসালেও ফিফা আলাদা র্যাঙ্কিং প্রকাশ করে। গতকাল নারী ফুটসালের র্যাঙ্কিং প্রকাশ হয়েছে সর্বোচ্চ সংস্থাটি। যেখানে বাংলাদেশের অবস্থান ৪৪তম আর ভারতের ৮৭তম। বাফুফের নতুন কমিটি ফুটসালের…
সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন বর্তমান অভিনয়ে অনিয়মিত তবে অনুরাগীদের আলোচনায় এখনও প্রাসঙ্গিক তিনি। এক সময়ের বলিউড কাঁপানো অভিনেত্রীর জীবনে একাধিক পুরুষ এসেছে। খেলোয়াড় থেকে শুরু করে…
রিজিক বা জীবনের প্রাপ্তি ও উপার্জন বিষয়টি ইসলামী জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামের দৃষ্টিতে, রিজিক মূলত আল্লাহর পক্ষ থেকে আসে এবং এটি মানব জীবনের এক গুরুত্বপূর্ণ দিক। রিজিক শুধু অর্থনৈতিক বিষয়…
বর্তমান অর্থনীতি একটি ক্রমবর্ধমান পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে বিভিন্ন উপাদান, যেমন বৈশ্বিক মন্দা, দেশীয় রাজনীতি এবং বাজারের অবস্থা, একে অপরকে প্রভাবিত করছে। নিম্নলিখিত প্রতিবেদনটি আজকের অর্থনীতির কিছু গুরুত্বপূর্ণ দিক…
ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে একটি চৌকস…
আলী হোসেন ( কুমারখালী ) কুষ্টিয়াঃ কুমারখালী উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আইসিটি ও মিডিয়া প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৯ ই আগষ্ট শুক্রবার সকাল ১০ টায় পৌর শহরের আল-ফালাহা মিলনায়তনে দলের…
কুষ্টিয়া মিরপুর উপজেলা প্রতিনিধি মোঃ মাজহারুল ইসলাম : আজ ২৯ আগস্ট শুক্রবার বিকেলে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চক রংধনু স্পোর্টিং ক্লাবকে খেলা সামগ্রী বিতরণ করেন…
দেশের বাজারে সবজির দাম বেশকিছু দিন ধরেই বাড়তি। অন্যান্য নিত্যপণ্যের পাশাপাশি সবজির বাজারও চড়া থাকায় হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোকে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার, নিউমার্কেট, সূত্রাপুর,…