শনিবার , ৩০ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

ভিপি নুরের শারিরিক অবস্থার খোজ খবর নিলেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩০, ২০২৫ ৯:০২ পূর্বাহ্ণ

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩০ আগস্ট) দুপুরে তিনি নুরকে ফোন করে তার শারীরিক অবস্থা ও শুক্রবারের ঘটনার বিস্তারিত জানতে চান। বিষয়টি গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ নিশ্চিত করেছেন।

ফোনালাপে নুর হামলার বর্ণনা তুলে ধরেন। এসময় ড. ইউনূস আশ্বাস দেন, হামলায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অন্যদিকে, নুরের ওপর হামলাকে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শনিবার ঝিনাইদহে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “নুরের ওপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। জাতীয় পার্টি অতীতে মানুষের সঙ্গে বেঈমানি করেছে, তাদের সেই পুরোনো ইতিহাস আবার সামনে এসেছে। তাই তাদের নিষিদ্ধের দাবি উঠেছে, আইনগত দিক যাচাই করে ব্যবস্থা নেয়া হবে।”

এর আগে শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে গুরুতর আহত অবস্থায় নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথায় আঘাতজনিত রক্তক্ষরণ হয়েছে, নাক ও ডান চোয়ালের হাড় ভেঙে গেছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন।

ঢামেক জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানান, মাথার সিটিস্ক্যান রিপোর্টে রক্তক্ষরণের পাশাপাশি সামান্য ফোলা ধরা পড়েছে। নাক, চোখ ও মুখে ফোলা ও রক্ত জমাট বাঁধা রয়েছে। তবে শরীরের অন্য কোথাও গুরুতর আঘাত নেই।

নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডা. জাহিদ রায়হান বলেন, “নুর এখনো শঙ্কামুক্ত নন। মাথার ভেতরে পানি জমাট বাঁধলেও আপাতত অপারেশনের প্রয়োজন নেই। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন।”

এদিকে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানিয়েছেন, নুর অক্সিজেন সম্বলিত বেডে ভর্তি আছেন এবং গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। তার পরিবার দেশবাসীর কাছে দ্রুত আরোগ্যের জন্য দোয়া প্রার্থনা করেছে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

দৌলতখানে বিজয় দিবসের অনুষ্ঠানে সংঘর্ষ, জামায়াতের ২০ নেতাকর্মী আহত

গাইবান্ধার সাদুল্লাপুরে বাসর রাতে স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছে নব

ঢাকসু নির্বাচন ব্যাহত হলে দায়িত্ব ছেড়ে দিয়ে সব বলে দিবো। ঢাবি ভিসি

ডিএমপির ব্রিফ- ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যাকাণ্ড: মূল অভিযুক্ত ফয়সাল ভারতে পালিয়েছে, ১১ জন গ্রেপ্তার

মোনায়েম-কাব্যের নেতৃত্বে ইবির বায়োমেড ইনোভেটস

১৭ বছর পর নতুন ভোরের প্রত্যাশায় দৌলতপুরে বিএনপির বিশেষ দোয়া।

চীনের সামরিক কুচকাওয়াজ যোগ দিবেন পুতিন,ও কিম জং উন

বাংলা বাজারে সৃজনী প্রকাশনীর নতুন বইয়ের সমাহার: ‘রক্তাক্ত জুলাই ২০২৪’ সহ গল্প, উপন্যাস, প্রবন্ধ ও শিশুতোষ গ্রন্থে বৈচিত্র্যময় আয়োজন

মাদ্রাসা শিক্ষার ব্র্যান্ডিং ক্রাইসিস: পিএসসির সার্কুলারে এবারও ফাজিল ডিগ্রির নাম নেই

আজসারাদেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা: আবহাওয়া অফিসের সতর্কতা