সোমবার , ৩০ জুন ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

রাজস্ব বোর্ডের ৬ কর্মকর্তার বিরুদ্ধে দূর্নীতি অভিযোগ অনুসন্ধান করছে দুদক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুন ৩০, ২০২৫ ৬:৪৪ পূর্বাহ্ণ

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রাজস্ব বোর্ডের ৬ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। যাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে তাদের বেশিরভাগই এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সদস্য। এনবিআর চেয়ারম্যান অপসারণের দাবিতে গত ১ সপ্তাহ ধরে আন্দোলন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

যাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে তারা হলেন- এনবিআরের সদস্য (আয়কর নীতি) এ কে এম বদিউল আলম, অতিরিক্ত কর কমিশনার ও এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি মির্জা আশিক রানা, যুগ্ম কর কমিশনার ও এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সদস্য মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান, যুগ্ম কর কমিশনার ও এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সহসভাপতি মোনালিসা শাহরীন সুস্মিতা, অতিরিক্ত কমিশনার ও এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাছান তারেক রিকাবদার ও অতিরিক্ত কমিশনার ও সংস্কার ঐক্য পরিষদের সদস্য সাধন কুমার কুন্ডু।

এদিকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

গোবিপ্রবি গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিলের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

চুয়াডাঙ্গা ২ আসনে বিএনপি প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর সাংবাদিকদের সাথে মতবিনিময়।

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুমারখালী জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল

ডুয়েট ও তুরস্কের সেলজুক বিশ্ববিদ্যালয়-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

চাকসু নির্বাচনে অংশ নিবে কিনা ভেবে দেখবে

শেখ হাসিনার মতোই ইবি প্রশাসন অথর্ব হয়ে পড়েছে: ইবি ছাত্রদল আহ্বায়ক

ঢাবিতে হচ্ছে চীন-বাংলাদেশ মৈত্রী হল, থাকতে পারবেন ৫ হাজার ছাত্রী

বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে বালিকার মৃত্যু এক মুহূর্তের অসতর্কতায় নিভে গেল কিশোরী জীবনের আলো

চিংড়ি চাষ আধুনিকীকরণ ও সময়োপযোগী করে গড়ে তোলার জন্য সব ধরনের সহযোগিতা করা হবে’

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক অবস্থায় ধরা পড়েছে জামাত নেতা