সোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

রাজনীতিবিদরা মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছেন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২২, ২০২৫ ১০:২৯ পূর্বাহ্ণ

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা অভিযোগ করেছেন, রাজনীতিবিদরা মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি বর্ণবাদী ও বৈষম্যমূলক আচরণ করছে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের সাম্প্রতিক মন্তব্য—‘ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় পরিণত হয়েছে’—সম্পর্কেও কড়া সমালোচনা করেছেন সর্বমিত্র চাকমা। তিনি বলেন, ‘এটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি অপমান নয় বরং আলিয়া ও কওমী মাদ্রাসার কোটি কোটি ছাত্র-ছাত্রীকেও অপমান করা হয়েছে। যারা মনে করেন ‘মাদ্রাসা ট্যাগ’ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে অপমান করা যায়, তারা নিজেরাও মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি কেমন বৈষম্য করেন তা সহজেই অনুমেয়।’

ডাকসুর এ সদস্যের মতে, দেশের মূলধারার রাজনীতিবিদরা যখন প্রকাশ্যে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ঘৃণা, বিদ্বেষ ও বৈষম্যের রাজনীতি করেন, তখন সমাজে নিন্দার ঝড় ওঠে না—যা ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে শঙ্কা তৈরি করে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

ছাত্রশিবিরের দাবি ২৫ সেপ্টেম্বরই রাকসু নির্বাচন

কুমারখালীতে জামায়াতে ইসলামীর আইসিটি ও মিডিয়া প্রশিক্ষণ কর্মশালা

কুষ্টিয়া-১ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী বাচ্চু মোল্লা: প্রতীক বরাদ্দসহ দলীয় মনোনয়ন সংগ্রহ

‎সুন্দরবনে ২০২৫ সালে অস্ত্র সহ ৪৯ দস্যুদের আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ফলাফল দেখবেন যেভাবে

শাহজাহানপুর কলোনীবাসীর মাঝে জামায়াতের সুপেয় পানি বিতরণ

গিয়াস উদ্দিন আত তাহেরীর নামে মামলা করা হয়েছে

আপনি আমি কেউ নিরাপদ নয়: আসিফ মাহমুদ

উপাধ্যক্ষ থেকে অধ্যক্ষ পদে পদোন্নতি পেলেন প্রকৌশলী শাহেলা পারভীন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলাটিতে দণ্ডবিধি ৩০২ ধারা (হত্যা) সংযোজনের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।