মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

দুর্গাপূজায় ৩১৫৭৬ মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৪:৪৪ পূর্বাহ্ণ

দেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নভাবে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত টানা ৯ দিন সারাদেশের ৩১,৫৭৬ পূজামণ্ডপে মোতায়েন থাকবেন দুই লক্ষাধিক প্রশিক্ষণপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্য-সদস্যা।

সোমবার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এই বিশাল নিরাপত্তা কর্মপরিকল্পনা বাস্তবায়নের পূর্বে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সদর দপ্তর এবং মাঠ পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, আনসার ব্যাটালিয়ন সদস্য এবং আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের যথাযথ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি নিরাপত্তা দায়িত্ব পালনে সতর্কতা, আন্তরিকতা ও জনগণবান্ধব মনোভাবের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

উখিয়ায় অস্ত্র কার্তুজ ইয়াবাসহ গ্রেপ্তার ৪

শীতবস্ত্রের দোকানে ক্রেতাদের ভিড়যশোরে পৌষের শীতে কাঁপছে মানুষ

‎সুন্দরবনে হরিণ শিকারীর পাতা ফাঁদে আটকা পড়েছে বাঘ

ঢাকা আন্তঃজেলা চোর সর্দার মিঠু গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর

চাঁদ প্রতি বছর প্রায় ৩.৮ সেন্টিমিটার হারে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে।

গুচ্ছ ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ইবিতে ছাত্রশিবিরের হেল্প ডেস্ক স্থাপন

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

হ্যাঁ-না পোস্টে সরগরম সামাজিক যোগাযোগামাধ্যম ফেসবুক

লক্ষ্মীপুরে জুমার খুতবায় বিএনপি নেতাদের বাধা, ভিডিও ভাইরাল