রবিবার , ৫ অক্টোবর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

আটকা অবস্থায় গ্রেটা থুনবার্গের ওপর ইসরাইলি বাহিনীর নির্যাতন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৫, ২০২৫ ৫:২৪ পূর্বাহ্ণ

গাজায় ত্রাণবাহী নৌবহর সুমুদ ফ্লোটিলায় যোগ দেয়া জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গের সাথে ইসরাইলি বাহিনী দুর্ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে। সুমুদ ফ্লোটিলায় থাকা অধিকার কর্মীরা একথা জানিয়েছেন। খবর আল জাজিরার।

ইসরাইলের হাতে আটক হওয়া অধিকার কর্মীদের মধ্যে শনিবার ১৩৭ জনকে ইস্তাম্বুলে পাঠানো হয়েছে। এদেরমধ্যে তুরস্ক, যুক্তরাষ্ট্র, ইতালি, মালয়েশিয়া, কুয়েত, সুইজারল্যান্ড, তিউনিসিয়া, লিবিয়া, জর্ডান এবং অন্যান্য দেশের কর্মীরা রয়েছেন বলে নিশ্চিত করেছেন তুর্কি কর্মকর্তারা।

তুর্কি সাংবাদিক এবং গাজা সুমুদ ফ্লোটিলার অংশগ্রহণকারী এরসিন সেলিক স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, তিনি গ্রেটা থুনবার্গকে নির্যাতন করতে দেখেছেন। তিনি বলেন, থুনবার্গকে মাটিতে টেনে নিয়ে যাওয়া হয় এবং ইসরাইলি পতাকা চুম্বন করতে বাধ্য করা হয়।

মালয়েশিয়ার কর্মী হাজওয়ানি হেলমি এবং যুক্তরাষ্ট্র থেকে অংশ নেয়া উইন্ডফিল্ড বিভার ইস্তাম্বুল বিমানবন্দরে একই রকম বর্ণনা দিয়েছেন। তারা অভিযোগ করেছেন, থুনবার্গকে ধাক্কা দিয়ে ইসরাইলি পতাকা দিয়ে প্যারেড করানো হয়েছিল।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

গোবিপ্রবিতে শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত

ইউজিসির বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিলেন ইবির দুই শিক্ষক

শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: ৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট

ইবিতে হাদির গায়েবানা জানাযা ও বিক্ষোভ মিছিল

ঝিনাইগাতীর রাংটিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত ৩

পীরগঞ্জ পৌর শহরে রাতের বাজারে ইউএনওর হঠাৎ অভিযান, ন্যায্য মূল্যে পণ্য বিক্রির নির্দেশ

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা জুন-২০২৫ এর ৩য় দিনের ইভেন্ট অনুষ্ঠিত

বরগুনায় দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার গেলে বিএনপি নেতাকর্মীরা

মিথ্যা বলেছেন টিউলিপ, স্টারমারের নতুন দুঃস্বপ্ন

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো প্রয়োজন