সোমবার , ৭ জুলাই ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

চুন্নুকে দল থেকে বাদ নতুন মহাসচিব পেলো জাতীয় পার্টি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুলাই ৭, ২০২৫ ১১:৫৪ পূর্বাহ্ণ

মুজিবুল হক চুন্নুকে বাদ দিয়ে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

সোমবার (০৭ জুলাই) জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি নিশ্চিত করেছেন।
শামীম হায়দার পাটোয়ারী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

তিনি জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা ছিলেন। ২০১৭ সালের ১৯ ডিসেম্বর গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ মৃত্যুবরণ করলে শূন্য আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে ২২ মার্চ ২০১৮ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ৩০ ডিসেম্বর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করে পুনরায় এমপি হিসেবে নির্বাচিত হন।

এর আগে মসিউর রহমান রাঙ্গাকে মহাসচিব থেকে বহিষ্কার করে মুজিবুল হক চুন্নুকে মহাসচিব করা করেছিলেন জিএম কাদের।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

কুমারখালীতে রিদয় হত্যার খুনিদের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ

চাকসু নির্বাচনে অংশ নিবে কিনা ভেবে দেখবে

শৈলকুপায় বিক্রয় প্রতিনিধি জোটের কমিটি গঠন: সভাপতি কামরুল, সম্পাদক মামুন

শহীদ হাদী ও কবি নজরুল ইসলামের কবর জিয়ারতে জকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা

শ্যামনগরে প্রস্তাবিত সুন্দরবন দিবস পালিত

ভারতীয় নাগরিকের জমি রেজিষ্ট্রি না করায় বিপাকে সাতক্ষীরা সদর সাব-রেজিষ্ট্রার

শৈলকুপায় অস্ত্র ও বিস্ফোরকসহ যুবক আটক

আদাবরে পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় নেতৃত্ব দেওয়া কবজি কাটা গ্রুপের দুই ভাইসহ নয়জন গ্রেফতার

ঢাকায় যাওয়ার পথে ভাঙ্গায় কৃষকদল নেতার মৃত্যু

মুন্সীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার