সোমবার , ১৩ অক্টোবর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

শিক্ষা ভবন অভিমুখে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা আজ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৩, ২০২৫ ৪:৫৭ পূর্বাহ্ণ

সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা আজ শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করবেন। ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচি ঘোষণা দিয়েছে সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন পরিষদ। সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিট থেকে শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস থেকে রওনা হয়ে বেলা ১১টায় শিক্ষা ভবনের সামনে মূল কর্মসূচিতে যোগ দেবেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, সরকার ঘোষিত প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় আইন দ্রুত বাস্তবায়নের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় তারা অনিশ্চয়তায় রয়েছেন। তাদের দাবি, বিশ্ববিদ্যালয় যে মডেলেই হোক, অংশীজনদের মতামতের আলোকে দ্রুত খসড়া হালনাগাদ করে অধ্যাদেশ দিতে হবে। আর কোনো কালক্ষেপণ নয়। আন্দোলনের দায়িত্বশীল মো. নাঈম হাওলাদার বলেন, অধ্যাদেশ জারির চূড়ান্ত দিনক্ষণ না জানানো হলে বর্তমান শিক্ষার্থীরা অধ্যাদেশ নিয়েই তবে পড়ার টেবিলে ফিরবে। ঢাকা কলেজ সকাল ৯টা ৪৫ মিনিটে নীলক্ষেত থেকে যাত্রা শুরু করে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের যুক্ত করবে। এরপর পলাশী হয়ে বকশীবাজারে পৌঁছে বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা যুক্ত হবেন। একই সময়ে কবি নজরুল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা সকাল ৯টা ৩০ মিনিটে রওনা হবেন। অন্যদিকে সরকারি তিতুমীর কলেজ, মিরপুর বাংলা কলেজ ও বাঙলা কলেজের শিক্ষার্থীরা সকাল ১০টায় নিজ নিজ অবস্থান থেকে পদযাত্রায় যোগ দেবেন। চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে একটি নতুন বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রস্তাবিত নাম নির্ধারণ করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এই সাত কলেজ হলো, ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ,শহীদ সোহরাওয়ার্দী কলেজ,  কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ শিক্ষার্থীরা জানিয়েছেন, অধ্যাদেশ জারির বিষয়ে কোনো অস্পষ্ট প্রতিশ্রুতি নয়, বরং সরকারের কাছ থেকে সুস্পষ্ট সময়সূচি বা রোডম্যাপ না পাওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

কুষ্টিয়ার ৪ আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল: উৎসবমুখর পরিবেশে লড়ছেন হেভিওয়েট প্রার্থীরা

গাজায় ইসরাইলি হামলায় একই পরিবারের ২৫ জন নিহত

গুচ্ছভুক্ত হলো নওগাঁ বিশ্ববিদ্যালয়

ডুয়েটে শাটডাউন কর্মসূচির মধ্যেই শিক্ষার্থী শূন্য ক্যাম্পাসে নতুন ভিসির প্রবেশ

টংগিবাড়ীতে বজ্রপাতে দুইজনের মৃত্যু

কুমারখালীতে ওসমান হাদির গায়েবানা জানাজা ও খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

ভারতে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে সরকার বিরোধী আন্দোলন

হামলার সময় ফখরুলকে আগলে রাখা শিবিরের সাবেক নেতাকে পিনাকীর ভালোবাসা

যশোরে বিএনপির রাজনীতিঃ কলমের এক খোঁচায় থমকে গেল ৩ প্রার্থীর প্রচার-প্রচারণা

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন দিতে হবে এবং ৫ দফা দাবী মানতে হবে