সোমবার , ৩ নভেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

গোবিপ্রবি গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিলের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৩, ২০২৫ ৬:০০ পূর্বাহ্ণ

গোবিপ্রবি প্রতিনিধি:
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল ২০২৫-২৬ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কৃষি বিভাগের ২০-২১ সেশনের শিক্ষার্থী পুষ্পিতা রঞ্জন, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০-২১ সেশনের শিক্ষার্থী তাসফিয়া তাসনিম এবং নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০-২১ সেশনের শিক্ষার্থী নিশাত নাবিলা।

শনিবার (০১লা নভেম্বর) জিএসটিউ গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিলের প্রধান উপদেষ্টা ড. নিয়াজ আল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২২ সদস্য বিশিষ্ট তৃতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

নবনির্বাচিত সভাপতি পুষ্পিতা রঞ্জন বলেন, “জিএসটিইউ গ্লোবাল এফেয়ার্স কাউন্সিল বিশ্ববিদ্যালয়ের একমাত্র সংগঠন যারা আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়কে উপস্থাপন করে। ইতিমধ্যে আমরা দক্ষিণ বঙ্গের সবচেয়ে প্রভাবশালী যুব সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি। এমন একটি সংগঠন যার গন্ডি কেবল ৫৫ একর নয় বরং পুরো বাংলাদেশ, সেই সংগঠনের প্রধান হয়ে পুরো বাংলাদেশের মাঝে গোবিপ্রোবিকে যেন আরও গর্বের সাথে উপস্থাপন করতে পারি এটাই আমাদের একমাত্র লক্ষ্য।”

সাধারণ সম্পাদক তাসফিয়াহ তাসনিম বলেন, “জিএসটিইউ গ্লোবাল এফেয়ার্স কাউন্সিলকে ধন্যবাদ আমাকে এই দায়িত্ব পালনের যোগ্য মনে করার জন্য। আশা করি সবার সহযোগিতা ও চেষ্টায় আমি এবং আমার এই পুরো কমিটির সবাই আমাদের ক্লাবকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবো”।

এবং ক্লাবের নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদক নিশাত নাবিলা বলেন, “জিএসটিইউ গ্লোবাল এফেয়ার্স কাউন্সিল এ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি গর্বিত। এই পদ শুধুমাত্র একটি দায়িত্ব নয়, বরং এটি ক্লাবের কর্মকাণ্ডকে সুসংগঠিত ও সফলভাবে পরিচালনা করার সুযোগ এবং একান্ত দায়িত্বের প্রতিফলন। আমি নিষ্ঠা, দায়িত্ববোধ এবং দলীয় সহযোগিতার মাধ্যমে আমাদের ক্লাবকে এগিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।”

উল্লেখ্য, ২০২০ সালে গঠিত জিএসটিইউ গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল প্রতি বছর বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন এবং কর্মশালার আয়োজন করে আসছে।আরও জানতে পারা যায়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল শীঘ্রই নভেম্বরের ১৪ এবং ১৫ তারিখ তাদের অন্তঃবিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ ২০২৫ আয়োজন করবে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক অসহায় ভিক্ষুকের চুরি যাওয়া টাকা উদ্ধার || গ্রেফতার–০২ জন

‎সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুই চোরা শিকারী আটক

কুয়াশার চাদরে দোহার, দিনভর মেলেনি সূর্যের দেখা

কুষ্টিয়া -৪ ( কুমারখালী – খোকসা ) আসনে মাঠ জরিপে এগিয়ে দাঁড়িপাল্লার প্রার্থী আফজাল হোসাইন

ভারতের ইশারায় এক হচ্ছে জেএসএস-ইউপিডিএফ

সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ৪০০০ (চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ (দুই) জন মাদক কারবারি গ্রেফতার

কুষ্টিয়া -৪ আসন: দ্বিধাগ্রস্ত বিএনপি, আত্নবিশ্বাসী জামায়াত, মাঠে কে এগিয়ে ?

ডাকসু’ ও হল সংসদ নির্বাচনে বিজয়ীদের ও নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ- ডা. শফিকুর রহমান

চট্টগ্রামের ফটিকছড়িতে প্রায় ২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী জমিদার বাড়িতে অগ্নিকান্ড ঘটেছে

টাঙ্গাইলের যৌন পল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার