শুক্রবার , ২৬ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

কুয়াশার চাদরে দোহার, দিনভর মেলেনি সূর্যের দেখা

প্রতিবেদক
প্রতিবেদক
ডিসেম্বর ২৬, ২০২৫ ৩:৫৭ অপরাহ্ণ

শহীদুল ইসলাম শরীফ, দোহার (ঢাকা) নিজস্ব প্রতিবেদক

হাড়কাঁপানো শীত আর ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ঢাকার দোহার উপজেলা। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর, ২০২৬) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো জনপদ কুয়াশার কবলে থাকায় সূর্যের দেখা মেলেনি। বেলা গড়িয়ে দুপুর হলেও কুয়াশা না কাটায় প্রকৃতিতে যেন এক কৃত্রিম সন্ধ্যার আবহ বিরাজ করছিল। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন উপজেলার শ্রমজীবী মানুষ ও সাধারণ পথচারীরা।
সকাল থেকেই দোহার-নবাবগঞ্জ ও দোহার-ঢাকা মহাসড়কে তীব্র কুয়াশার কারণে দৃষ্টিসীমা কয়েক ফুটের মধ্যে নেমে আসে। ফলে দুর্ঘটনা এড়াতে রিকশা, সিএনজি, বাসসহ সব ধরনের যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে অত্যন্ত চলাচল করতে দেখা গেছে।
পদ্মা নদী সংলগ্ন এলাকা হওয়ায় মৈনট ঘাট ও নারিশা এলাকায় কুয়াশার দাপট ছিল সবচেয়ে বেশি। এর ফলে পদ্মা নদীতে নৌ-চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে অনেক ট্রলার ও ছোট নৌকাকে মাঝনদীতে বা ঘাটে নোঙর করে অপেক্ষা করতে দেখা গেছে।
শীতের তীব্রতা গত কয়েক দিনের তুলনায় আজ কয়েক গুণ বেশি অনুভূত হয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দৈনিক আয়ের ওপর নির্ভরশীল মানুষ। একই উপজেলার চর মোহাম্মদপুর এলাকার ৮৩ বছর বয়সি জসিম ফকির, যিনি মিনি কক্সবাজার খ্যাত মৈনট ঘাটে ঘাড়া চালিয়ে জীবিকা নির্বাহ করেন, আক্ষেপ করে বলেন, শীতের তীব্রতা আজ অনেক বেশি। মানুষজন ঘর থেকে কম বের হওয়ায় রোজগারও অনেক কমে গেছে। এ ঘাটেরই আচার ব্যবসায়ী জাকির মোল্লা জানান, “সকাল থেকে কুয়াশায় চারপাশ অন্ধকার হয়ে আছে। হাড়কাঁপানো ঠান্ডায় রাস্তায় মানুষ নেই, ফলে আমাদের বেচাকেনাও কমে গেছে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্রের মিশিগানে গির্জায় বন্দুক হামলায় নিহত ৫

১২ ঘন্টার মধ্যে প্রার্থীতা প্রত্যাহার করতে বললেন ছাত্রদল, না হলে ব্যবস্থা

মবকারীদের অবিলম্বে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

৭ বছরেও কাজে আসছে না মহেশপুর পানি শোধনাগার

১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

রাজধানী ঢাকার উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অনেক হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ-ডা. শফিকুর রহমান

ইবিতে হাদির গায়েবানা জানাযা ও বিক্ষোভ মিছিল

নারী লোভী রাশেদুর রহমান বাপ্পির থেকে নিরাপদ না তার দপ্তরের নারী কর্মীরা

হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেওয়ানবাড়ী মাদ্রাসার গৌরবোজ্জ্বল সাফল্য