মঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

ডেঙ্গুতে একদিনে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯১২

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২৫ ১:৪৬ অপরাহ্ণ

এডিস মশাবাহিত ডেঙ্গুতে একদিনে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তিনজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় চিকিৎসাধীন ছিলেন। এ সময় রোগটি শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৯১২ জন। এ ছাড়াও একদিনে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছে ৯২৯ জন।

এ নিয়ে চলতি মৌসুমে ডেঙ্গুতে মারা গেছে ৩১৮ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ হাজার ৬৩৪ জনে। তারমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছে ৭৬ হাজার ৯৩৮ জন। এখনো দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন তিন হাজার ৬৯৬ জন।

মঙ্গলবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স অ্যান্ড কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডেঙ্গু নিয়ে এক দিনে হাসপাতালে ভর্তি ৯১২ জনের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩১ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭২ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৮ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন রয়েছে। একদিনে ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ ছাড়াও ৯২৯ জন ডেঙ্গু রোগী রাজধানীসহ বিভিন্ন এলাকার হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের শুরু থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ৮০ হাজার ৬৩৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৬২ দশমিক তিন শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক সাত শতাংশ নারী। তারমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছে ৭৬ হাজার ৯৩৮ জন রোগী। সেইসঙ্গে ডেঙ্গুতে মারা গেছে ৩১৮ জন। এর মধ্যে গত অক্টোবর মাসে মৃত্যু হয়েছে ৮০ জনের। এটিই চলতি বছরে এক মাসে সর্বোচ্চ মৃত্যু।

এদিকে নভেম্বর মাসে এখন পর্যন্ত ৪০ মৃত্যুর তথ্য জানাল স্বাস্থ্য অধিদপ্তর। এ ছাড়া জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারি মাসে তিনজনের মৃত্যু হয়েছে। মার্চ ছিল মৃত্যুহীন। এপ্রিলে ৭, মে মাসে ৩ জনের মৃত্যু হলেও বাড়তে থাকে জুন মাস থেকে। জুনে ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু হয়। জুলাইয়ে সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় ৪১ জনে আর আগস্টে মৃত্যু ছিল ৩৯ জনের।

উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু শনাক্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু শনাক্ত হয়ে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

জীর্ণ ঘরে অনাহারে থাকা দম্পতির ‘আশ্রয়’—এগিয়ে এলেন স্বেচ্ছাসেবক

আলজেরিয়ার স্বাধীনতা দিবসে জামাতের অংশ গ্রহণ

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেফতার

নির্বাচনী গণসংযোগ চট্টগ্রাম -১ আসন

প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারীদের দাবির যৌক্তিকতা যাচাইয়ে আট সদস্যের কমিটি

সরকার জনগণের গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শাসন – শোষণ করতে চাচ্ছে — এ্যাডঃ রবিউল ইসলাম

রংপুরে অনলাইন জুয়ায় টাকা খুইয়ে ঋণগ্রস্ত তরুণের আত্মহত্যা

১২ ঘন্টার মধ্যে প্রার্থীতা প্রত্যাহার করতে বললেন ছাত্রদল, না হলে ব্যবস্থা

‎সুন্দরবনে দাপিয়ে বেড়াচ্ছে ‘২০ বাহিনী’, দস্যুবৃত্তিতে ফিরছে আত্মসমর্পণকারীরাও

দাঁড়িপাল্লার গণ-জোয়ারে ভেসে যাবে সব অন্যায় অবিচার – রুকন সন্মেলনে আবুল হাসেম