বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

যুবদল থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন জনপ্রিয় তরুন নেতা সুমন মন্ডল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৮, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ণ

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ- গাইবান্ধা জেলা যুবদলের সহ সাংগঠ‌নিক সম্পাদক ত‌হিদুল আ‌মিন মন্ডল সুমন সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এতে করে তিনি স্বপদ ফিরে পেলেন।

বুধবার (১৭ডিসেম্বর) বাংলা‌দেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় ক‌মি‌টির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলীয় নীতি-আদর্শের পরিপন্থী কার্যকলাপের অভিযোগে ২০২৪ সালের ০৬ মে গাইবান্ধা জেলা যুবদলের সহ সাংগঠ‌নিক ত‌হিদুল আ‌মিন মন্ডল সুমনকে যুবদল থেকে সাময়িক বহিষ্কার করা হয়। দেড় বছর পর আজ তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এতে আগের পদ ফিরে পেয়েছেন তিনি।

ত‌হিদুল আ‌মিন মন্ডল সুমন পলাশবাড়ী উপজেলার হো‌সেনপুর ইউ‌নিয়‌নের মধ‌্যরামচন্দ্রপুর গ্রামের মোঃ রুহুল আ‌মিন মন্ডলের ছেলে। তার বড় বোন পলাশবাড়ী উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও বড় ভাই বর্তমান ২নং হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

উ‌ল্লেখ‌্য, দলীয় সিন্ধান্ত অমান‌্য ক‌রে পলাশবাড়ী উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নে অংশগ্রহ‌ণের সু‌নি‌দিষ্ট অ‌ভি‌যো‌গের প্রেক্ষি‌তে দলীয় গঠনতন্ত্র মোতা‌বেক বাংলা‌দেশ জাতীয়তাবাদী যুবদ‌ল গাইবান্ধা জেলা যুবদল থে‌কে সদস‌্য পদসহ জেলা সহ সাংগঠ‌নিক পদ থে‌কে প্রাথ‌মিকভা‌বে তা‌কে ব‌হিস্কার করা হ‌য়ে‌ছিল।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

একাকিত্বের ভারে বিপর্যস্ত নারীস্বাস্থ্য

কুমারখালীতে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস পালিত

সিলেটে দশ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১

এস আলম ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ

আলমডাঙ্গা সরকারী ডিগ্রী কলেজের সামনে মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনার সাথে জড়িত আসামীর স্বীকারোক্তি মোতাবেক চোরাই মালামাল উদ্ধার।

ভূমিকম্পে কাঁপল তুরস্ক

ভূমিকম্পে কাঁপল তুরস্ক

সিলেট মহানগরীর উদ্যােগে এফডিইবি এর গৌরবোজ্জল ২৮ তম প্রতিষ্ঠা বার্ষীকি পালিত

খাজানগর থেকে নিখোঁজ গৃহবধূ ১১ দিন পর ফিরলো বাবার বাসায়

শৈলকুপায় বিক্রয় প্রতিনিধি জোটের কমিটি গঠন: সভাপতি কামরুল, সম্পাদক মামুন

প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটসহ দেশের বিভিন্ন স্থানে মব তৈরি করে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনাকে এসব কর্মকাণ্ডেরা মাধ্যমে বাংলাদেশে ‘উগ্রবাদ বাড়ছে ( মির্জা ফখরুল)